Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধন করেছেন। একই সঙ্গে দেশের আরও সাতটি জেলায় প্রতিষ্ঠিতব্য এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। পরে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘জুলাই আমাদের হৃদয়ের একটি অংশ। এ আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।…

Read More

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে পাবলিক পরীক্ষার শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় বা আঞ্চলিক কার্যালয়েই সহজে ও দ্রুত সময়ে বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সিদ্ধান্ত গ্রহণ পর্ব শেষে ইসির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়, ভোটারদের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও ভোগান্তিহীন করতে নির্বাচন কমিশন একগুচ্ছ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লিখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারাই জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো সরাসরি অনুমোদনের ক্ষমতা পাবেন। ইতিপূর্বে এ ধরনের আবেদন কেন্দ্রীয়ভাবে ঢাকা…

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ফ্রেশ ফিডস বিভাগ টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ০২ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নামটেরিটরি সেলস অফিসার বিভাগফ্রেশ ফিডস পদসংখ্যানির্ধারিত নয়। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাডিভিএম/বিএসসি ডিগ্রিধারী হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতাপ্রয়োজন নেই। কর্মক্ষেত্রঅফিসে প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়) বয়সসীমাউল্লেখ নেই। কর্মস্থলযেকোনো জায়গায়। বেতনআলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধানির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি…

Read More

কোরবানির ছাগল কিনে আলোচিত হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই দুর্নীতি মামলায় তাঁর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। নথিসূত্রে জানা যায়, এর আগে গত ৫ জুলাই দুদকের পক্ষে মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন। শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির…

Read More

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।’ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের…

Read More

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতি অমান্য করলে তা ‘সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত এক চিঠিতে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণের তাগিদ দিয়ে এ নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। মাউশির আওতাধীন সকল দফতর, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, টিটিসি, বেসরকারি কলেজ এবং মাঠপর্যায়ের জেলা-উপজেলা শিক্ষা কার্যালয়ের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। চিঠিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের…

Read More

নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে মথুরাপুর ইউনিয়ন যুবদলের এক সহ-সভাপতির বাম হাতের কব্জি কেটে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এই হামলায় ভুক্তভোগী যুবদল নেতা হাসান রমন (৪২) ও তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর মা বিউটি বেগম গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এই নৃশংসতার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাসান রমনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের জমির সীমানা বা আইল কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার…

Read More

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকায় বৃষ্টিপাত ও ঢলের কারণে আগামী ৭২ ঘণ্টায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার চরম ঝুঁকি রয়েছে। রোববার (২ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম…

Read More

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং প্রাসঙ্গিক নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনামূলক চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোর প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমশ বাড়ছে। এসব প্রযুক্তির ব্যবহারে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পাওয়া বা তৃতীয় পক্ষের…

Read More