Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে আলোচনা শুরুর দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান বলেছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হচ্ছে। ওই আলোচনায় কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণ নেই। ইসমাইল বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন পরিস্থিতি বিবেচনায় পরে দেখা হবে। এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর…
যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভ্রমণের আগে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় ভ্রমণে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলে তার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের সুবিধার অপব্যবহার করলে স্থায়ী নেতিবাচক পরিণতি হতে পারে। বার্তায় আরও উল্লেখ করা…
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার (৩ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের কয়েক দিনের মধ্যেই এই উচ্চপর্যায়ের সামরিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে এটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের সামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্রসীমা সুরক্ষা এবং…
গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খসড়া আইনে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গুমের ফলে কারও মৃত্যু হলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পরও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না মিললে অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের…
স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। ফলে কারাগার থেকে তার মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই। সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আলভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। তবে শুনানি…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছে। এদিকে, একই সময়ে দেশে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে…
অনেকে মনে করেন, বিক্রয় মানেই যেকোনোভাবে একজন ক্রেতাকে রাজি করিয়ে পণ্য বিক্রি করা। বাস্তবে সফল বিক্রয় কখনোই চাপ প্রয়োগের বিষয় নয়; বরং এটি আস্থা তৈরি, গ্রাহকের সমস্যা সমাধান এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি আপনার লক্ষ্য হয় ব্যবসাকে বড় করা (স্কেল আপ) এবং ধারাবাহিকভাবে আয় বৃদ্ধি করা, তাহলে নিচের ২৫টি নীতি আপনার বিক্রয় কৌশলকে আরও কার্যকর করতে পারে। বিক্রয় বাড়ানোর ২৫টি কার্যকর কৌশল ১. দাম নয়, মূল্য বিক্রি করুনগ্রাহক পণ্যের দাম নয়, তার প্রাপ্ত মূল্য বিবেচনা করেন। সমস্যা সমাধান করতে পারলে মূল্যই হবে সবচেয়ে বড় শক্তি। ২. আস্থা অর্জন করুনবিশ্বাস ছাড়া বিক্রয় সম্ভব নয়। মানুষ আগে বিক্রেতাকে…
আসন্ন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার ইঙ্গিত ছাড়া দলটির বড় ধরনের কোনো কার্যক্রমের সক্ষমতা নেই। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’ পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা এবং এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন…
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় আন্ডারপাস সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে একটি পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা…
জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ বিষয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সিদ্ধান্ত হয়, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপন করা হবে।…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম