Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ৮টার দিকে নবনিযুক্ত আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হন। আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেখানে নতুন আইন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। মতবিনিময়কালে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রত্যেক আইন কর্মকর্তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এক নয়। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা রয়েছে, সেই দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব…

Read More

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে (আসিয়ান) বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা বর্তমান নীতিমালার আওতায় নেই বলে জানিয়েছেন জোটের মহাসচিব কাও কিম হোর্ন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি আসিয়ানের সদস্য হওয়ার যোগ্যতা পূরণ করে না। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে গত ৩১ জুলাই প্রতিবেদন প্রকাশ করে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব। কাও কিম হোর্ন বলেন, তিমুর-লেস্তেকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আসিয়ানের সম্প্রসারণ কার্যত শেষ হয়েছে। বর্তমান সনদ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ১১টি দেশই এ জোটের সদস্য হতে পারে। তিনি জানান, আসিয়ান সনদের অন্যতম শর্ত হলো—নতুন সদস্য রাষ্ট্রকে অবশ্যই দক্ষিণ-পূর্ব…

Read More

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের এস এম মাসুদুজ্জামান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহরের আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সমকালের হাসনাইন ইমতিয়াজ। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের শুভ খান। নতুন কমিটির সদস্যরা দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একসঙ্গে…

Read More

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় ঘটনাস্থল থেকে পাওয়া জুতার ছাপের সঙ্গে স্বামী সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার (৩ আগস্ট) দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তাকে হত্যা করেছে। তবে তদন্তের…

Read More

বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদকরপোরেশন (পেট্রোবাংলা)। শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে, এ মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন এবং চলমান গ্যাস সংকটের কারণে গ্যাসের দাম বাড়তে পারে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এ…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জনে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তব কর্মজীবনে দায়িত্ব পালনের সময় চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দিনক্ষণ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এতে আরও বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে। বিষয়টি সকলের অবগতির জন্য পাঠানো হলো। এদিকে চলতি আগস্ট মাসের মধ্যেই যোগদান ও…

Read More

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’- এর খসড়া ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-কে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত সিএমএসএফ আইন, ২০২৬-এর খসড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রকাশ করা হয়েছে। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই ও নীতিগত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত আইনটি কার্যকর হলে সিএমএসএফ বাংলাদেশের পুঁজিবাজারে…

Read More

২৪ জুলাই তেহরানের আজাদি স্কোয়ারে প্রদর্শিত ইরানে তৈরি যুলিফাগার ক্ষেপণাস্ত্রের পাশ দিয়ে এক ইরানি দম্পতি সাইকেলে চড়ে যাচ্ছেন। ছবি: এএফপি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূখণ্ড, সম্পদ ও অবকাঠামো নিজেদের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছে এবং একই সঙ্গে ইসরায়েলের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে। আলী…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ সময় শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির ব্যানার-পোস্টার অপসারণ ও ছিঁড়ে ফেলার পাশাপাশি কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শনিবার (১ আগস্ট) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে শহরের সাতমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সঞ্চালনা করেন সাধারণ…

Read More