Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
    আন্তর্জাতিক

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অপরজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও গ্রিক সমন্বয়কারী।

    রোববার (২ আগস্ট) দেশটির রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োশিয়া সীমান্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার ‘ম্যাকডারমট এভিয়েশন’ থেকে লিজ নেওয়া দুটি বেল হেলিকপ্টার দাবানল নেভানোর অভিযানে অংশ নিয়েছিল। আকাশে উড়ন্ত অবস্থায় একটি হেলিকপ্টারের রোটরের (পাখা) সঙ্গে অপরটির সজোড়ে ধাক্কা লাগলে সেটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে খাদে বিধ্বস্ত হয়। অন্যদিকে, দ্বিতীয় হেলিকপ্টারটি দ্রুত জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

    ঘটনার পরপরই উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টার থেকে দুই সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আহত ব্রিটিশ পাইলট এবং গ্রিক কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

    এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দেশজুড়ে সব ‘বেল’ হেলিকপ্টারের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়।

    চলতি মৌসুমে তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন দুর্ঘটনার পরও জীবনের ঝুঁকি নিয়ে এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার ও ওয়াটার বোম্বার বিমানের সাহায্যে পাঁচ শতাধিক দমকলকর্মী গত ৭২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    ম্যাংগেটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা
    Next Article সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬