Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকসের আউটরিচ অধিবেশনে তাকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, নাকি বিমসটেকের সভাপতি হিসেবে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গত ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে…
মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। অভিজ্ঞ সাব্বিরের পাশাপাশি দলে রাখা হয়েছে দেশের কয়েকজন উদীয়মান ক্রিকেটারকে। এইচপি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন এস এম মেহরব হাসান। ঘোষিত দলে সাব্বির রহমান ছাড়াও রয়েছেন জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন। বিসিবি জানিয়েছে, আগামী ৮ ও ১০ আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট…
নয়াদিল্লিতে আগামী বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অবস্থান জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকেও সরকার সমর্থন করে না। মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। এ বিষয়ে ভারতের অবস্থান কী? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ…
চলতি বছরের স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করবে। নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা…
দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে দুটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। প্ল্যাটফর্ম দুটি হলো-সাইবার ঘটনা প্রতিবেদন ব্যবস্থা (সিআইআরএস) এবং জাতীয় তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা রেটিং ব্যবস্থা (এনআরএস)। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাইবার ঘটনা প্রতিবেদন ব্যবস্থা (সিআইআরএস) এবং জাতীয় তথ্যপ্রযুক্তি ও সাইবার…
উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পাশাপাশি প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশের সব ৩০ ও ৫০…
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নেত্রকোণায় এক তরুণীকে নিয়ে স্থানীয়দের হাতে আটকের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন রিপন মিয়াকে আটক করেন বলে দাবি করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশি বৈঠকে নেওয়া হয়। উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সালিশের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের…
আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা…
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে থাকা অতিরিক্ত (হিডেন) চার্জ বাতিল করতে হবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে এবং জনভোগান্তি লাঘব হবে। তিনি অভিযোগ করেন, গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে চাপ সৃষ্টি করেছে। দুর্নীতি শতভাগ…
নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছর শুরু করেছে বাংলাদেশের রপ্তানি খাত। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশের রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ০.৯০ শতাংশ। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও (আরএমজি) এ সময়ে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম