Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল—এ বিষয়টি অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল লিখেছেন, ‘আজ আমাদের আরেক বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ।’ তিনি বলেন, এই দিনটি হঠাৎ করে আসেনি। জুলাইয়ের অসন্তোষ শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের আন্দোলন হিসেবে নয়। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। সাবেক আইন…

Read More

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা গত ২৯ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ক্ষমতাবলে নতুন এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি,…

Read More

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এর মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ যেমন মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় যারা শহীদ হয়েছেন, তাদেরও ভুলবে না। বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। জাদুঘর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, আলোকচিত্র, ভিডিওচিত্র ও বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন তিনি। পরে ‘জুলাই ৩৬’ শীর্ষক…

Read More

জনপ্রিয় লোকগান ‘আমি বন্দী কারাগারে’-এর শিল্পী, সুরকার ও লোকসংগীতশিল্পী মুজিব পরদেশীকে চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১০ লাখ টাকার একটি চেকের বিপরীতে পর্যাপ্ত অর্থ না থাকায় দায়ের করা মামলায় আগে দেওয়া এক বছরের সাজা কার্যকরের অংশ হিসেবে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) এক বছরের সাজাপ্রাপ্ত মুজিব পরদেশীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিকে…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে জাদুঘরটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান প্রমুখ। উদ্বোধনের দিন আজ জাদুঘর শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকবে; সবার জন্য উন্মুক্ত হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। প্রধানমন্ত্রী জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।…

Read More

আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন দমনে তৎকালীন…

Read More

সাফল্য অর্জনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সঠিক চিন্তাভাবনা, দূরদৃষ্টি ও দৃঢ় মানসিকতা। জীবনের প্রতিকূল পরিস্থিতিকে সুযোগে পরিণত করা এবং লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার এই মানসিকতাকেই বলা হয় ‘ঈগল মেন্টালিটি’। ব্যবসা উন্নয়ন, বিক্রয় কৌশল ও ব্র্যান্ডিং বিশ্লেষক এম. তৌফিক মনে করেন, ঈগলের মতো চিন্তাভাবনা একজন মানুষকে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিতে পারে। ১. বড় লক্ষ্য নির্ধারণ করুন ঈগল অনেক দূরের লক্ষ্য দেখতে পারে। একইভাবে জীবনে সফল হতে হলে ছোটখাটো সমস্যায় আটকে না থেকে বড় লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে। যার লক্ষ্য বড়, তার চিন্তাও বড় হয়। ২. অন্যকে অনুসরণ নয়, নিজের পথ তৈরি করুন সবাই যে…

Read More

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি ২০২৬। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ শুমারি সফলভাবে পরিচালনার লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ। সভায় জেলা পুলিশ, নৌপুলিশ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), মৎস্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা…

Read More

রাজধানীর হাজারীবাগের ১৩ বছর বয়সী সেই কিশোরী মা শর্তসাপেক্ষে আপাতত তার সাত মাস বয়সী ছেলেসন্তানকে নিজের কাছেই রাখার অনুমতি পেয়েছেন। একই সঙ্গে শিশুটির সঠিক পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন এবং শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত সাত মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে। তিনি বলেন, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম…

Read More

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি এনসিপির নেতাদের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির ব্যানারে আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতার সময় দেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে বিরোধী দল একটি। সেটি হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্রসংগঠন থেকে জাতীয় রাজনীতিতে এসে এনসিপি গঠন করা হয়েছে, তারা এখন জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।’ শহীদ…

Read More