Author: admin

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিস্তা নদী অঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে চীন বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় সহযোগিতা করে আসছে। তিস্তা নদী অববাহিকার মানুষের সমস্যাগুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে…

Read More

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনে এ বার্তা সম্প্রচারিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

একটি বাংলাদেশি মাছধরা ট্রলারসহ ২৪ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান। পরে আটক জেলেদের ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্র জানায়, রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল। এ সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করা হয়। ট্রলার থেকে আটক করা হয় ২৪ জন জেলেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন। সোমবার সকালে আটক ট্রলার ও জেলেদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। পরে তাদের স্থানীয় কোস্টাল থানা পুলিশের কাছে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দেশের অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ২৫ হাজার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র থাকবে। এর মধ্যে ৮ হাজার ৭৮০টি অধিক গুরুত্বপূর্ণ, ১৬ হাজার ৫৪৮টি গুরুত্বপূর্ণ এবং ১৭ হাজার ৪৩৩টি সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।…

Read More

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরিয়েছে টিকটক। এই সময়ে সরানো ভিডিওগুলোর ৯৯ দশমিক ৮ শতাংশ আগেই শনাক্ত করা হয় এবং এর মধ্যে ৯৭ দশমিক ৩ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। টিকটক সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, একই সময়ে বিশ্বব্যাপী টিকটক থেকে মোট ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩২টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮১টি ভিডিও…

Read More

গণভোট প্রচারণা শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং এটি সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গণভোট সফল করতে প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গণভোট ও আসন্ন নির্বাচন সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ জানুয়ারির পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, যেখানে তারা গণভোট প্রচারণায় অংশ নেওয়ার…

Read More

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে বিএনপি বিশ্বাস করে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ প্রতি বছর শহীদ জিয়াকে স্মরণ করে, কারণ তিনি আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন, সেটাই…

Read More

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন অটোরিকশাচালকরা। দাবিগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে ৩০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন চালকরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে এই ঘোষণা দেওয়ার পর কুড়িল থেকে বাড্ডা-রামপুরা অভিমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সকাল থেকে বাড্ডা এলাকায় সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনকারীরা জানান, ঢাকা মহানগর এলাকায়…

Read More

শেয়ারবাজারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুটি ক্রেডিট রেটিং কোম্পানিকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান দুটি হলো-আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড এবং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। ক্রেডিট রেটিং প্রক্রিয়ার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির ডিসেম্বর মাসের এনফোর্সমেন্ট রিপোর্টে এ সংক্রান্ত শাস্তিমূলক ব্যবস্থার তথ্য প্রকাশ করা হয়। বিএসইসি সূত্র জানায়, আরগাস ক্রেডিট রেটিংয়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১১ এপ্রিল পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (পিএমইউকে) সঙ্গে একটি রেটিং চুক্তি করে ন্যাশনাল। প্রচলিত বিধি অনুযায়ী, প্রাথমিক রেটিংয়ের পরবর্তী তিন…

Read More

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন প্রথমে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এখনো লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। আহতদের…

Read More