Author: admin

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে নিখোঁজ থাকা অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত ছয়টি ঘটনায় দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে যায় এবং এখনো সেগুলোর অবস্থান জানা যায়নি। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ‘ব্রোকেন অ্যারো’, অর্থাৎ দুর্ঘটনার কারণে পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা। সরকারি নথি অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩২টি এমন ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড এখনো নিখোঁজ।…

Read More

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন এমডি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাছির জামাল। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবদুল্লাহর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। বাছির জামালকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক…

Read More

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এই মহতী কর্মসূচির সূচনা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ১৬ মার্চের উদ্বোধনের পাশাপাশি দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। এটি পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০–৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে…

Read More

বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলছে, যা বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং থেকেই ভারতে সিনেমাটি প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনের হিসাব যুক্ত করলে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ২০ কোটি ৩২ লাখ রুপি। ইতোমধ্যে সিনেমাটির ২ লাখ ৫৯ হাজার ১১১টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেলেও সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এ কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে। তিনি দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে…

Read More

গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে নতুন প্রণোদনা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। নতুন এই উদ্যোগের ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন। মঙ্গলবার (১০ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই ফোর সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক ২০০ গিগাবিট নতুন ক্যাপাসিটি কিনলে অতিরিক্ত ১০০ গিগাবিট ক্যাপাসিটি বিনামূল্যে পাবেন। একইভাবে ১০ গিগাবিট ক্যাপাসিটি কিনলে সমপরিমাণ আরও ১০ গিগাবিট…

Read More

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বেপারী ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এ রিট দায়ের করেন। এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আবদুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহ করতে একাধিক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ১১ দিনে ঢাকা থেকে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১০ মার্চ পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট…

Read More

সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নির্বাচনের আগে সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি দেশের প্রতিটি…

Read More