Author: admin

অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।’ শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে এহছানুক হক মিলন বলেন, ‘আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার…

Read More

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সব ধূম্রজাল ও সংশয় কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং স্বত্বাধিকারী অন্যান্য মাধ্যমে দেশের ফুটবলপ্রেমী মানুষ এবারের বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে দর্শকদের সুবিধার্থে ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯জুন) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।…

Read More

রাশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া সফরের সময় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। সেখানে আগামী বছরের মধ্যে কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে রুশ পক্ষ এ বিষয়ে দ্রুত কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় দেশই শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা…

Read More

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী কিশোরী রিয়া খাতুনকে (১৫) ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়ি-ঘরে উত্তেজিত জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (২৫), পার্শ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২২) ও একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা…

Read More

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হলে বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ কারণে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে কার কারণে…

Read More

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে ৪৭ কোটি ২৫ লাখ টাকায়। তবে এই অর্থ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর ফিফা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন…

Read More

ইউরোপে বৈধভাবে চাকরি ও অভিবাসনের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ভুক্তভোগীদের সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে একপর্যায়ে শ্রীলঙ্কায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। গ্রেপ্তার হলেন-শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) ও জাহাঙ্গীর আলম (২৪)। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ভুক্তভোগী রমজান হোসেন খাঁন ও তার শ্যালক ইউরোপে কর্মসংস্থানের আশায় ‘জাহরা সাদী টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং/জেএস…

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নারী-পুরুষ গ্রাহক। এর আগে টানা আট দিন মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নারী গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, আর্থিক অনিয়ম ও বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাদের দাবি, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ও কূটনৈতিক চাপের পর সাময়িকভাবে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ আপাতত হামলা স্থগিত রেখেছে। তবে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই শেষ হয়নি। এর কয়েক ঘণ্টা আগে ইরানের সশস্ত্র বাহিনীও জানায়, ইসরায়েলকে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়ার পর তারা সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ করেছে। তবে ভবিষ্যতে ইসরায়েল লেবানন বা অন্য কোথাও নতুন হামলা চালালে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান। সম্প্রতি লেবাননের রাজধানী…

Read More

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণে কর ও শুল্ক ছাড়ের বড় ধরনের প্রস্তাব রাখা হচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দেশে উৎপাদিত মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, টেলিভিশন, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে এসব পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড়ের সুবিধাও অব্যাহত রাখার চিন্তা করা হচ্ছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্যের দাম কমার পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে…

Read More