Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সেমিনারে অর্থসচিব বলেন, সরকার সঞ্চয়পত্র কেনাবেচা ব্যবস্থায় নতুন ধরনের সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ড লেনদেন প্রক্রিয়া সহজ করা গেলে দেশের বন্ড বাজারের পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংকের ওপর…
ঢাকা ব্যাংক লিমিটেড এবং বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড যৌথভাবে তাদের কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’ চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা দারুণ সব পুরস্কার জয়ের সুযোগ পাবেন। গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে কেনিয়ায় একটি কাপল ট্যুর (যুগল ভ্রমণ)। ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহারকারীদের নগদহীন বা ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহিত করা এবং শীতকালীন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলা। ক্যাম্পেইন চলাকালে দৈনন্দিন কেনাকাটায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহার করলে কার্ডহোল্ডাররা স্বয়ংক্রিয়ভাবে লটারির মাধ্যমে পুরস্কার জয়ের সুযোগ পাবেন।গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি এই ক্যাম্পেইনে রয়েছে আরও ৪৫টি আকর্ষণীয় পুরস্কার, যা কার্ডহোল্ডারদের জন্য…
স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ সিরিজের লঞ্চের সম্ভাব্য তারিখ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা—এই তিনটি মডেল নিয়ে সিরিজটি উন্মোচন করা হতে পারে। টিপস্টার আইস ইউনিভার্স–এর তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই সিরিজের লঞ্চ হবে। লঞ্চের পরদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। এরপর ৫ থেকে ১০ মার্চ প্রি-সেল এবং ১১ মার্চ ২০২৬ থেকে সব মডেলের ওপেন সেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ ও এস২৬ প্লাস মডেলে অঞ্চলভেদে স্ন্যাপড্রাগন ৮ এলিট…
দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক (ডিফেন্স) ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। চৌধুরী আশিক বিন হারুন জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের রাজনীতি দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য নয়, বরং দেশের সব মানুষের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার জন্য। তিনি বলেন, ‘আমরা খাবারের রাজনীতি করি না। এ দেশের অভাবী, দুঃখী মানুষের মুখে যেন একবেলা খাবার তুলে দিতে পারি, গায়ে যেন একটু কাপড় দিতে পারি—সেটাই আমাদের রাজনীতির লক্ষ্য।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ভিশন হলো এই মজলুম জাতিকে মুক্তির স্বাদ দেওয়া। ইনশাআল্লাহ, এই লক্ষ্যেই আমাদের সংগ্রাম…
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে বি-ট্র্যাক সল্যুশনস বিএসসিএলের সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে । বিএসসিএল-এর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংক-এর মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে।…
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ২৯ জানুয়ারি মোহাম্মদ এজাজকে দুদক কার্যালয়ে হাজির হয়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। দুদক সূত্রের তথ্যমতে, ডিএনসিসির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করতে গত বছরের নভেম্বর মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট কিছু প্রাথমিক তথ্য ও প্রমাণ পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনার অংশ হিসেবে নির্বাচনকালীন সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশন এলাকায় ছয়টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে…
স্ত্রী ও সন্তান হারানোর তিনদিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় তার পাশে ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি)…
রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় ছয়জনকে গুলিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন-সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আখতারুর ইসলাম। এছাড়া, মামলায় সাবেক সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে ৬ বছরের কারাদণ্ড এবং শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, তিন কনস্টেবল-মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম