Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৬ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের অংশ হিসেবে এসব কর্মসূচি আয়োজন করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি একই ধরনের কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ…

Read More

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে। বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে কার্গো নেওয়া হবে। দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সরকারি…

Read More

কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার বর্তমান প্রেষণ পদ কারা মহাপরিদর্শক থেকে প্রত্যাহার করে চাকরি-সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এ পদ থেকে প্রত্যাহার করা হলো। এর এক দিন আগে, মঙ্গলবার কারা অধিদপ্তরে এক…

Read More

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন তিনি। সভায় বিএনপির…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, এখন পর্যন্ত জানা গেছে—ওই হোটেলে পাঁচজন বাংলাদেশি ছিলেন এবং স্থানীয় পুলিশ তাদের শনাক্ত করতে পেরেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সার্বক্ষণিকভাবে বিষয়টির খোঁজখবর রাখছেন। তিনি ঘটনাস্থলের হোটেল ও হাসপাতাল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন বলেও জানান…

Read More

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৪ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেনের দেওয়া তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৯৮৪ কোটি টাকা। আর গত বছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে…

Read More

২০২৫ সালে বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজা ও সুদানে। ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। বুধবার (১৯ আগস্ট) বিশ্ব মানবিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওসিএইচএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজায় ১৮৬ জন এবং সুদানে ৭১ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। টানা তৃতীয় বছরের মতো ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে গাজা রয়েছে। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত ত্রাণকর্মীর সংখ্যা কিছুটা কমেছে। ওই বছর ৩৭৭ জন ত্রাণকর্মী নিহত হয়েছিলেন। জাতিসংঘের…

Read More

শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটর রবির প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান বাড়াতে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো…

Read More

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পাওয়ার পর তিনি মুক্তি পেলেন। এর আগে পৃথক আট মামলায় জামিন পান খায়রুল হক। এরপর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৮ জুলাই তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ১০ আগস্ট…

Read More

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৩১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে।…

Read More