Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল বলেন, ‘১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপরই নতুন সরকার শপথ গ্রহণ করবে। তিনি পুনরায় উল্লেখ করেন, নির্বাচনের ফলাফলের…
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পথচলার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা। গত রাতের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। দুপুরে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। তখন ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে জানান ইসি সচিব। আখতার আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট…
উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকালে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দুপুর গড়ানোর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা গেছে। অনেক কেন্দ্রে তৈরি হয়েছে দীর্ঘ সারি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার পর থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হন। কোথাও কোথাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়। মফিজুল ইসলাম নামের এক এজেন্ট অভিযোগ করেন, সকাল থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রে প্রভাব সৃষ্টি করেছে। তার দাবি, কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট অবস্থান করলেও এ বিষয়ে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্টদের বের করে দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করার পর তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ১০০ গজের মধ্যে বিএনপির…
বাংলাদেশ জামায়তে ইসলামী অভিযোগ করেছে, নির্বাচনে ভরাডুবি-এমন হতাশার কারণে একটি দলের কিছু কর্মী ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন ও নির্বাচন কমিশনে যারা আছেন, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’ অ্যাডভোকেট জুবায়ের জানান, নির্বাচনে ২৯৯ আসনে ভোট হচ্ছে এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য গণভোটে ‘হ্যাঁ’…
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, তার দলের এজেন্টকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, এই সময়ে কেন্দ্রের ভেতরে কী ঘটেছে তা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে জানানো হোক। কেন্দ্র পরিদর্শনকালে পাটোয়ারী বলেন, ‘আমি সকাল থেকে অনেক কেন্দ্রে গিয়েছি, কিন্তু মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে সমস্যা হয়েছে। আমাদের এজেন্টকে এক ঘণ্টা বিলম্ব করে ঢুকতে দেওয়া হয়েছে। এটা বাড়াইতে বাড়াইতে তিন ঘন্টা পর্যন্ত চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এই তিন ঘণ্টা আমাদের এজেন্ট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে, আমরা জানতে চাই। এজেন্ট যখন বাইরে…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি মনে করি আজ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে সকালেই খবর নিয়েছেন এবং তার কাছে থাকা তথ্য অনুযায়ী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। ভোটারদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, “আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সারজিস আলম জানান, উৎসবমুখর পরিবেশে তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়েছেন এবং গণভোটে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী সবাই মিলে উৎসব করতে পারি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে।’ ড. ইউনূস গণভোটের গুরুত্বও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম