Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশ একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে বলে তিনি…
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ (ইউএন)। পাশাপাশি আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা। একই সঙ্গে নিরঙ্কুশ জয়লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কেও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মহল। ম্যাংগোটিভি /আরএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। দলভিত্তিক হিসাবে…
আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে-এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ দাবি করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এতে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।’ তিনি অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গণনার পরবর্তী সময়ে ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বাধ্য করা হলে কঠোর আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে বিকেল ৫টায় নির্বাহী পরিষদ এবং রাত ৮টার দিকে জোটের শরিক ১১ দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাইলেও যদি তারা ইতিবাচক ধারার রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন—যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হলো। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আয়োজিত ঐতিহাসিক গণভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ‘হ্যাঁ’ জয়। এর ফলে ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় প্রস্তাবিত ৪৮টি সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পথ চূড়ান্তভাবে উন্মোচিত হলো। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল থেকে জানা যায়, দেশের ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ৬০.২৬ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একনজরে গণভোটের ফলাফল: মোট সংগৃহীত ভোট: ৭ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৬৮৫টি। ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। যেসব বৈপ্লবিক পরিবর্তন আসছে শাসনব্যবস্থায়গণভোটে জনগণের…
পঞ্চগড়-১ আসনে নির্বাচনের পর ৩০টির বেশি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই সহিংসতার জন্য তিনি সরাসরি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন। ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে প্রাণভয়ে পালিয়ে আছে।’ বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না,…
ঢাকা ও এর আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩৭ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির ঢাকা অফিস জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালকদের সভায় এ অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ঢাকার বিভিন্ন সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো নদ-নদী ও খালের পানি দূষণ কমিয়ে সেগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। সংস্থাটি জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা এবং ৫ লাখ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বাক্সে তাদের কথা বলেছে।’ তিনি আরও লেখেন, ‘আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছেও কৃতজ্ঞতা জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলা নিশ্চিত করার জন্য।’ নতুন নেতৃত্বের সঙ্গে…
দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক পটপরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের সম্ভাব্য সময়সূচি ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে জোর প্রস্তুতি চলছে। গেজেট ও শপথ প্রক্রিয়া নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট জারি করা হবে। এরপর নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। সংখ্যাগরিষ্ঠ দল বা জোট সংসদ নেতা নির্বাচন করে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় রাষ্ট্রপতি সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সংবিধান অনুযায়ী, কোনো…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম