Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
চলমান বিপিএল ২০২৬-এ দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। সোমবার (৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে সিংহাসন দখল করে সোহান-লিটনদের দল। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয়। জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর। লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি লিটন কুমার দাসের। তিনি ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্সের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন ডেভিড মালান। আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। তবে অর্ধশতক পূর্ণ করার পরই ক্যাচ…
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মুহাম্মদ জানে আলম শিকদার (৪৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জানে আলম শিকদার রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে অলিমিয়াহাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জানে আলম। বাড়ির প্রায় ২০০ মিটার আগে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।…
দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই তা বাতিল করে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য সুরভীর জামিন মঞ্জুর করেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান জানান, দুপুরে শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলে ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রিমান্ড বাতিল করে তাকে জামিন দেন। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুরভীর জামিন মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখা হয়,…
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সেবার নামে নকল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার অপচেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিটিআরসির এনইআইআর সিস্টেমের জন্য প্রস্তুতকৃত অফিসিয়াল ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা কমিশনের নজরে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংশ্লিষ্ট যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা লিংকে তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিটিআরসি আরও সতর্ক করে জানায়, অননুমোদিত ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকে ব্যক্তিগত তথ্য…
কার্যক্রম শুরুর প্রথম দুই কার্যদিবসে সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে। একই সময়ে ব্যাংকটি থেকে উত্তোলন হয়েছে প্রায় ১০৮ কোটি টাকা। এ সময় মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন সম্পন্ন হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “আমরা যতটা উত্তোলনের আশঙ্কা করেছিলাম, বাস্তবে তার চেয়ে কম হয়েছে। আবার ৪৪ কোটি টাকা আমানত আমাদের আশাবাদী করছে।” গভর্নর আরও বলেন, একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে সাধারণত দীর্ঘ সময় লাগে। তবে সবার আন্তরিকতা ও নতুন আইন প্রয়োগের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি) থেকে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে হাজির করেছে মার্কিন কর্তৃপক্ষ। হাত বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার সময়ও তাকে হাসিমুখে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সোমবার (৫ জানুয়ারি) হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ‘কয়েদির মতো পোশাক’ পরা এক নারীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। পুরো সময়জুড়ে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট তাদের পাহারায় ছিলেন। আদালতে নেওয়ার পথে মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি। একই সময়ের কিছু ছবি প্রকাশ…
অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্ট করে বলেন, “না, এ সরকারের সময়ে থার্ড টার্মিনাল চালু করতে পারবো না।” শেখ বশিরউদ্দীন বলেন, তৃতীয় টার্মিনাল চালুর জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি ব্যক্তিগতভাবে জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছেন এবং একাধিক পর্যায়ে দরকষাকষি করা…
বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে টানা পাঁচ মাস ধরে রফতানি কমায় দেশের সামগ্রিক পণ্য রফতানি আয় প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে মোট ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রফতানি আয় কমেছে প্রায় ৫৩ কোটি ডলার, যা শতাংশের হিসাবে ২ দশমিক ১৯। ইপিবি জানায়, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রফতানিতে প্রায় ২৫ শতাংশ…
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান বিক্ষোভে আবারও যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘খুব শক্ত আঘাত’ হানবে বলে সতর্ক করেছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতীতের মতো যদি আবারও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে, তাহলে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া জানাবে। এর আগেও ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার সকালে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে অটল। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও সতর্ক ও কঠোর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম