Author: admin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা হেলিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি স্বাধীনতা ও আজাদির পক্ষে অবস্থান নেওয়ার লড়াই। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে দুটি ভোট হবে—একটি স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট, অন্যটি গোলামির বিরুদ্ধে ‘না’ ভোট।’ জনতার উদ্দেশে তিনি বলেন, মা-বোনদের মর্যাদা রক্ষা এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ…

Read More

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা শুরু করেছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’ বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘নেতাদের বলব-১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন।…

Read More

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর স্থান ও পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে বিভিন্ন সূত্র। বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাইফ আল ইসলাম গাদ্দাফির আইনজীবীর দাবি অনুযায়ী, চার সদস্যের একটি কমান্ডো দল জিনতান শহরে তার বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধানও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ হত্যাকাণ্ডের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ২৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী ভোটার। এর মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোট দিয়ে পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে। সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স…

Read More

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস। ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং আক্রান্ত রোগীদের সহায়তায় উৎসাহিত করতে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ২০০০ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’ থেকে বিশ্ব ক্যানসার দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। প্রাণঘাতী এই রোগের ভয়াবহতা তুলে ধরা এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করাই দিবসটির মূল উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ক্যানসার। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৮২ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিশেষ করে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি উদ্বেগজনকভাবে বেশি। গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য…

Read More

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, নির্বাচনি আইনের ১৭ নম্বর অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হয়। তিনি বলেন, সে অনুযায়ী নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তীতে এই আসনের জন্য নতুন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, একই রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। জামায়াত আমিরের এক্স হ্যান্ডল হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতেই এ অভিযান পরিচালনা…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নবনিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত। তিনি নবনিয়োগপ্রাপ্তদের এই আস্থার মর্যাদা রক্ষার আহ্বান জানান।…

Read More

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি শিল্প কারখানার মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সমন্বয় করা যাবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (ওয়েজ বোর্ড বিভাগ) পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন, ২০০৬-এর ১০৪ ধারার প্রক্রিয়া অনুসরণ করে মালিক ও শ্রমিক পক্ষ উভয়ই পারস্পরিক সম্মতিতে ছুটি নির্ধারণ করতে পারবেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি স্মারক জারি করে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছিল। তবে শিল্প কারখানার উৎপাদন ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে এই ছুটি অন্য সুবিধাজনক সময়ে সমন্বয় করতে পারবে। মন্ত্রণালয় জানিয়েছে,…

Read More