Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। প্রাথমিকভাবে হতাশা থেকে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিটিভিতে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ভাষণ প্রচারের অংশ হিসেবে এ বিশেষ সময় বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও বড় রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ২০০৮ ও ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ভাষণ প্রচারের রেওয়াজ ছিল। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় বিটিভির মহাপরিচালককে প্রয়োজনীয়…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘Freelance Focus: Upskilling for a Better Future’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর একটি মিলনায়তনে এ সমাপনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, দেশের তরুণ ফ্রিল্যান্সারদের টেকসই ক্যারিয়ার গঠনে মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারি সহযোগিতায় এমন উদ্যোগ ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (মানব সম্পদ উন্নয়ন অধিশাখা) মো. মাইনুল হক ভূঁইয়া।…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে সাত বছর করে কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন-ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, আশুলিয়া…
টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’ পোস্টে তিনি আরও লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতেও রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভোটের দিন যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকলেও মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ভোটের দিন যাত্রীদের চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেনও চলবে।’ ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের ছুটির দিনগুলোতে স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশপথ ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি, সেসব গেট সাময়িকভাবে…
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় যশোরের মণিরামপুরে বিএনপির পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, এর আগে মণিরামপুর পৌর বিএনপিসহ কয়েকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতারা সশরীরে জেলা নেতৃবৃন্দের কাছে জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে কমিটিগুলো বিলুপ্ত করা হয়। বিলুপ্ত হওয়া কমিটিগুলো হলো-মণিরামপুর পৌর বিএনপি, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন বিএনপি, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাজধানীতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের যাবতীয় তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে…
ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাচনি ইশতেহারে এই অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের নেতারা এ বিষয়ে বক্তব্য দেন। ইশতেহারে জামায়াত জানায়, ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে বিশ্বপরিসরে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধি করা। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দলটি আরও জানায়, ভারতের পাশাপাশি ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। ইশতেহারে মুসলিম…
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণকে আইনগত সহায়তা দিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর গঠন করেছে সরকার। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’-এর ধারা ৩ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ধারা ৩ অনুযায়ী, এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবে—সেই বিধান বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনে অধিদপ্তরের কার্যাবলির বিষয়ে বলা হয়েছে, দরিদ্র ও সহায়-সম্বলহীন মানুষের জন্য…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম