Author: admin

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নব নিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা…

Read More

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এএফপি-এর বরাতে আল আরাবিয়া ইংলিশ জানায়, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার থেকে তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ বিক্ষোভ শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের সমর্থক তরুণ-তরুণীরাও মিছিল ও সমাবেশের ডাক দেয়। ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে…

Read More

উদ্ভাবনমুখী অর্থায়ন সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানিকে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। ব্যাংকের ভিশনের অংশ হিসেবে উদ্ভাবনভিত্তিক অর্থায়নকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। ব্যাংক সূত্র জানায়, এ উদ্যোগের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখাই মূল লক্ষ্য। মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোর অর্থায়ন জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক-এর এসএমইএসপিডি বিভাগে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির…

Read More

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদার দাবিতে একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে হাতকড়া পরানো অবস্থায় নিয়ে এলাকায় চাঁদাবিরোধী মাইকিং করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ–এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও মার্কেটে গিয়ে ফারুক ও তার সহযোগীরা চাঁদার দাবিতে হুমকি দিতেন। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ করলে পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এরই মধ্যে ফারুকের হুমকি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, রোববার সকালে উপাচার্য মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার দপ্তরে অফিস করেছেন। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। তিনি আরও জানান, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেক কর্মকর্তা অভিভূত হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা উপস্থিত হয়েছেন সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি মৌখিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, সবাই যেন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন। উল্লেখ্য, তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী…

Read More

ঢাকার কামরাঙ্গীরচর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম, নিজাম, মনির হোসেন সেন্টু ও সাইফুল ইসলাম। এদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর তিন আসামিকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তাদের পূর্বের হাজতবাসের সময় সাজা থেকে সমন্বয় হবে। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী এক বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ এলাকায় বেড়াতে যান। অভিযোগে…

Read More

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন মডেল ইনফিনিক্স স্মার্ট ২০। এন্ট্রি-লেভেলের এই ডিভাইসে যুক্ত করা হয়েছে আধুনিক ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি, যা পরিষ্কার ভয়েস কল নিশ্চিত করতে সহায়ক। ব্যস্ত শহুরে পরিবেশ-যানজটপূর্ণ সড়ক, ভিড়পূর্ণ ক্যাম্পাস, গণপরিবহন বা বাজারের কোলাহলের মধ্যেও স্বচ্ছ কথোপকথনের সুবিধা দিতে স্মার্ট ২০-এ রয়েছে ‘পিওর ভয়েস কল’ প্রযুক্তি। এটি ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করে পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। ফলে সাধারণ কল, অনলাইন কল কিংবা স্পিকার ব্যবহারের সময়ও যোগাযোগ থাকে পরিষ্কার। ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেম খেলায় মসৃণ অভিজ্ঞতা দেয়। উচ্চ রিফ্রেশ রেটের কারণে…

Read More