Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক নেতারা। তবে আবারও সীমিতসংখ্যক এজেন্সি নিয়ে ‘সিন্ডিকেট’ গঠনের আশঙ্কা প্রকাশ করেছেন তারা। রোববার এক যৌথ বিবৃতিতে বায়রার সাবেক নেতারা বলেন, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ প্রশংসনীয়। তবে অতীতে অতিরিক্ত ফি ও ব্যয়ের কারণে অনেক কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিতে পারেনি। সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বিপুলসংখ্যক কর্মী বিনা বা স্বল্প খরচে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। বিবৃতিতে বলা হয়, গত ২১ আগস্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য দেশটির বিদেশি…

Read More

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। শুক্রবার সন্ধ্যায় কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে তাকে উদ্ধার করেন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রাসুয়া জেলার তিমুরেতে গ্রামে। ভোতে কোশি নদীর পানি উপচে সম্প্রতি ওই এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন। উদ্ধারকাজের সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। পরে দ্রুত সেখানে খনন শুরু করলে ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান পাওয়া যায়।…

Read More

ঢাকায় দুটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রকল্প দুটির প্রাথমিক ব্যয় ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ধরা হলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৯৮৯ কোটি টাকা করা হয়েছে। প্রস্তাব দুটি এখন পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প দুটি হলো এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (উত্তর)। এমআরটি লাইন-১ কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথে এবং নর্দ্দা থেকে পূর্বাচল পর্যন্ত উড়ালপথে নির্মাণের কথা রয়েছে। অন্যদিকে এমআরটি লাইন-৫ (উত্তর) সাভার থেকে গাবতলী, মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়ালপথের সমন্বয়ে নির্মাণ করা হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র বলছে, বিস্তারিত নকশায় পরিবর্তন,…

Read More

সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ‘আসল শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, বিভিন্ন অজুহাতে ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করার চেষ্টা করছে শত্রুরা। রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন মোজতবা খামেনি। খবর আলজাজিরার। বিবৃতিতে তিনি বলেন, মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির জন্য বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগানোর চেষ্টা করছে শত্রুরা। মুসলিম উম্মাহর বিভক্তি তাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে এবং এর সুযোগ নিয়ে অন্যরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা এতটা অসহায় হতো কি না-এমন…

Read More

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান পায়ের রানে গুলি লেগেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করছিলেন। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে লাগে। আলমগীরের স্ত্রী…

Read More

চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে (সিইআইজেড) প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে স্থানীয় জনগণের জন্য প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান ইয়াও ওয়েন। এ সময় সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর সফরের অংশ…

Read More

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন এ নীতিমালায় আট ধরনের ব্যক্তি বা পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখা হয়েছে। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয় এ নীতিমালা জারি করে। এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি বড় পরিসরে বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হলো। নীতিমালা অনুযায়ী, দেশের অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রায় দুই কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে না…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ ১-এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। এর পাশাপাশি মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ এর পরিদর্শী রেঞ্জ-১…

Read More

কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে স্বয়ংক্রিয় ও ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তাসকীন আহমেদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে ভ্যাট, আয়কর, শুল্ক ও ই-রিটার্ন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবসায়ীদের এসব সংশোধিত নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, কর প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা…

Read More

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র পায়। তিনি বলেন, ‘একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া যায়। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর…

Read More