Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জুলাই মাসের তুলনায় আগস্টে দেশে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা এবং অপহরণ বা নিখোঁজের ঘটনাও বেড়েছে। জুলাই ও আগস্ট মাসে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এমএসএফ। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের তুলনায় আগস্টে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে এ ধরনের ঘটনা বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। নারী ও শিশু হত্যার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাইয়ে ৫২টি হত্যার ঘটনা থাকলেও আগস্টে তা বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে নারী ও শিশু হত্যা বেড়েছে…
বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা জোরদার, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থা এসব প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিফলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত প্রকল্প-তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম,…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬ শিশু। সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪ জনে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট ৯৭৩ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়,…
২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আমাদের কাছে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’ তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।…
বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন। আদালতের রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার মোট অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানের কাছে হস্তান্তর করতে হবে। বাকি ৫০ শতাংশ সরকারি কোষাগারে জমা…
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার সুখবর দিয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর শিগগিরই শুটিংয়ে ফিরছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন রাশমিকা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে। ছবি ও ভিডিওগুলোর কোলাজ শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং করতে গিয়ে হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে অভিনয়…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ বলেন, এক প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা…
লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। চতুর্থ দিনের সকালে ইংল্যান্ডের ইনিংস দ্রুত গুটিয়ে দিয়ে পাকিস্তানের সামনে ৩৮৯ রানের লক্ষ্য দাঁড়ায়। জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই আজান আওয়াইস ও আবদুল্লাহ শাফিককে ফিরিয়ে দেন অলি রবিনসন। দুই ওভার পর জোফরা আর্চারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম। এরপর সৌদ শাকিল ও শান মাসুদ কিছুটা প্রতিরোধ গড়েন। লাঞ্চের আগ পর্যন্ত টিকে থাকার পর বিরতির পরও তারা ইংল্যান্ডের বোলারদের চাপে সামলে রাখেন। মাত্র ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন শাকিল।…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একসময় সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতেন। পয়সা, হুমকি কিংবা কোনো ক্ষমতার কাছে তারা মাথা নত করেননি। রোববার (৩০ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষাসৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সাংবাদিক আবদুস সালাম ছিলেন স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। তাঁর ভাষায়, একসময় সাংবাদিকরা সত্যিকার অর্থেই স্বায়ত্তশাসিত ছিলেন এবং স্বাধীনভাবে সত্য ও বস্তুনিষ্ঠ বিষয় তুলে ধরতেন। তারা পয়সা, হুমকি কিংবা ক্ষমতার কাছে মাথা বিক্রি করেননি।…
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার দিবাগত রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের গোপন ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম