Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
রাষ্ট্রায়াত্ব মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবন্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।…
এইচএসসি পাসে ৫০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (এসএমও)’ পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (এসএমও)-শোরুম বিভাগপদসংখ্যা: ৫০টিশিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাসঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বয়সসীমা: ২০–২৮ বছরলিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যবেতন: ১০,০০০–১২,০০০ টাকাআবেদন শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৬আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এখান থেকে আবেদন করতে পারবেন বিশেষ নোট: আবেদনকারীদের শোরুমে কর্মরত থাকতে হবেনির্বাচিত প্রার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে ম্যাংগোটিভি /আরএইচ
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে কমিটির সুপারিশের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান ইউনিফর্ম চালু করা হয়। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়া এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য না থাকার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল। নতুন পোশাক নির্বাচনের সিদ্ধান্তে পুলিশ সদস্যদের মতামত ও বাস্তবতা বিবেচনা করা হয়নি বলে দাবি করা হয়। সংগঠনের মতে, ইউনিফর্মের সঙ্গে অন্য সংস্থার পোশাকের সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত…
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শক্তির প্রদর্শনীতে ক্যারিবীয়রা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে, ফলে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের। ব্যাট হাতে ঝড় তোলেন শিমরন হেটমায়ার, যিনি ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন-ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অধিনায়ক রোভম্যান পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে দলকে বড় সংগ্রহে নিয়ে যান। শেষদিকে রোমারিও শেফার্ড ও শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ…
রবি এলিট প্রোগ্রামে একযোগে যুক্ত হয়েছে ১৩টি নতুন প্রিমিয়াম অংশীদার। এর ফলে রবি আজিয়াটা পিএলসি-এর রবি এলিট গ্রাহকরা স্বাস্থ্যসেবা থেকে ভ্রমণ, হোটেল, ডাইনিং ও বিনোদনসহ বিভিন্ন লাইফস্টাইল খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নতুন অংশীদারদের মধ্যে রয়েছে ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, জেনেরিক হেলথকেয়ার লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ক্লিন, ফান প্যারাডাইস, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, বিনস অ্যান্ড অ্যারোমা, কান্ট্রি বয়, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ কক্সবাজার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজার। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি। সংশ্লিষ্ট সব…
বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে হিরো মোটোকর্প। ১২৫ সিসি সেগমেন্টে নতুন মডেলের বাইক ও স্কুটার-গ্ল্যামার এক্স ১২৫ মোটরসাইকেল এবং জুম ১২৫ স্কুটার বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অনুষ্ঠিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ গ্ল্যামার এক্স ১২৫ তৈরি করা হয়েছে। এতে ৬০টিরও বেশি ফিচার রয়েছে, যার মধ্যে ক্রুজ কন্ট্রোল, ৪.২ ইঞ্চি টিএফটি মিটার, ব্লুটুথ সংযোগ, অল-এলইডি প্যাকেজ, এবং তিনটি রাইডিং মোড উল্লেখযোগ্য। বাইকটির উদ্বোধনী মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা, ঈদ অফারে পাওয়া যাবে ১ লাখ ৬৩ হাজার টাকায়। অন্যদিকে জুম ১২৫ স্কুটারের মূল্য ২ লাখ ৮ হাজার টাকা। মডেল…
মাদক কারবারি নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস (এল মেনচো)–এর মৃত্যুর পর সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে সরকার। সেনা অভিযানে কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল–এর নেতা এল মেনচো আটক হওয়ার পর হেফাজতে তার মৃত্যু হয়। এরপর থেকেই অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রিকাডো ত্রেভিয়া জানিয়েছেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে যাওয়া এক নারীর গতিবিধি নজরদারিতে রেখে তার অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় দেহরক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অভিযানে তার অন্তত ছয়…
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবে-কে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নোবেলের বিরুদ্ধে একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে নোবেলকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কমিটি গঠন করেছে জুলাই বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সারজিস আলমকে চেয়ারম্যান এবং নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-কে সদস্যসচিব করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এনসিপির দফতর সেল থেকে পাঠানো বার্তায় বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমাকে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার নেতাদের…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় বড় অঙ্কের বাজেট ঘাটতি তৈরি হয়েছে। এ সময়ে প্রায় ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা রাজস্ব আহরণ হলেও পরিচালন ও উন্নয়ন খাতে মোট ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা। ফলে ছয় মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা, যার বেশির ভাগই ঋণ নিয়ে মেটাতে হয়েছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ছয় মাসে পরিচালন খাতে ব্যয় হয়েছে ২ লাখ ২০ হাজার ৪৬৩ কোটি এবং উন্নয়ন খাতে ৩১ হাজার ৮৪১ কোটি টাকা। পরিচালন ব্যয়ের বড় অংশই গেছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন-ভাতা ও পেনশন এবং বিভিন্ন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম