Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে আজ (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহিদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহিদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও…
আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। শাকিল আহমেদের স্ত্রীসহ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন। পরদিনও হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। পরবর্তীতে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)রাখা হয়। পিলখানার সেই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর কর্মসূচি গ্রহণ করেছেন। গত বছর থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে ‘জাতীয়…
ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বকেয়া নগদ প্রণোদনার অর্থ দ্রুত ছাড় এবং স্বল্পসুদে বিশেষ ঋণ সুবিধা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, রপ্তানি অর্ডার কমে যাওয়া এবং কারখানা বন্ধ হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানের পক্ষে বেতন-বোনাস দেওয়া কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানায়, আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও মার্চ মাসের অগ্রিম মজুরি পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ প্রয়োজন। তাদের দাবি-দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হলে কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি…
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সামান্য কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় অটোগ্যাসের দামও বাড়ানো হয়—প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা থেকে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়। এরও আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, যা ৫৩…
দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারের নতুন গেমিং মনিটর নিয়ে এলো বিশ্বখ্যাত হার্ডওয়্যার ব্র্যান্ড গিগাবাইট । গেমারদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গিগাবাইট তাদের ‘জিএস২৫এফ১৪’ মডেলের মনিটরটি উন্মোচন করেছে, যার বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৭ হাজার ৫০০ টাকা। কী আছে এই মনিটরে?চমৎকার বিল্ড কোয়ালিটির এই মনিটরটিতে রয়েছে ২৪.৫ ইঞ্চির ফুল এইচডি ‘সুপার স্পিড আইপিএস’ প্যানেল। ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল থাকায় যেকোনো কোণ থেকে কালার বা ছবির মান পরিবর্তন ছাড়াই স্বচ্ছ দৃশ্য উপভোগ করা যাবে। গতি ও পারফরম্যান্স:গেমারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিফ্রেশ রেট। এই মনিটরটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ১ মিলি-সেকেন্ড (এমপিআরটি) রেসপন্স টাইম। এটি…
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদকে ব্যক্তিখাতে ছাড়ার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আহসান এইচ মনসুর। সরকার নীতি নির্ধারণ করলে পরবর্তী বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক-এ গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ব্যারিস্টার আরমান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘নগদ’-এর বিষয়ে তাদের চূড়ান্ত নীতি এখনও নির্ধারিত হয়নি। যদি সরকার অন্তর্বর্তী সরকারের মতো এটিকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবেই বিনিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছে।…
বাংলাদেশ পুলিশ-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ম্যাংগোটিভি /আরএইচ
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে কীভাবে আরও গতিশীল করা যায়-সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মহাসচিব জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগেই তাদের নির্বাচনি ইশতেহারে সার্ক ইস্যুটি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সাক্ষাৎকালে সার্কের সামগ্রিক পরিস্থিতি ও কার্যক্রমের বিস্তৃত চিত্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। সংস্থাটি বর্তমানে কোথায় অবস্থান করছে এবং ভবিষ্যতে কীভা বে অগ্রণী ভূমিকা রাখতে…
শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত সরকারের আমলে বিরোধী দলের নেত-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও এক হাজার ২০২টি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার একই কর্মকর্তার পাঠানো আরেক বার্তায় জানানো হয়েছিল, ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এদিকে গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম