Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৫৫৪ দিন কারাবন্দি থাকার পর উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পান তিনি। এর আগে ২০০৭ সালের ৭ মার্চ জরুরি বিধিমালার আওতায় যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। বিএনপির অভিযোগ, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গ্রেপ্তারের পর রিমান্ডে তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও অভিযোগ করে বিএনপি। দলটির দাবি, কারাবন্দি অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সব মামলায়…

Read More

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কাজ এখনো চলছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজার জনসংখ্যা কমিয়ে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়াকে তিনি উপত্যকাটির ‘একমাত্র সমাধান’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাটজ বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের ‘অভিবাসন’ ছাড়া উপত্যকার কোনো প্রকৃত সমাধান নেই। ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের গাজা ছাড়ার বিষয়টিকে প্রায়ই ‘স্বেচ্ছামূলক অভিবাসন’ হিসেবে উল্লেখ করে থাকেন। তবে ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া। ট্রাম্পের পরিকল্পনা বাতিল হয়নি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার ধারণাটি ইসরায়েলের…

Read More

অতীতের দুঃসময়ের স্মৃতি মনে রেখে প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও তা শেষ হবে না বলে মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, তারেক রহমান অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে চান। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘সব ক্ষমতার উৎস এ দেশের জনগণ।’ বিভিন্ন সময়ে জনগণ তার প্রমাণ দিয়েছে। ১৯৭১ সালে, স্বৈরাচার এরশাদবিরোধী…

Read More

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাস সঙ্গে ছিলেন। দীর্ঘদিন পর দেশে ফেরায় বিমানবন্দরে মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক…

Read More

ঢাকা কাস্টম হাউসের কিছু অসাধু কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকের যোগসাজশে আমদানি নিষিদ্ধ পুরোনো ল্যাপটপসহ বিভিন্ন পণ্য খালাসের অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাস এবং বন্ডেড সুবিধায় আনা পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগও রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযোগগুলো তদন্ত করতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ঢাকা কাস্টম হাউসকেও বিষয়টি আমলে নিতে বলা হয়েছে। খবর কালবেলার। এনবিআর সূত্র জানায়, ঢাকা কাস্টম হাউসের কিছু কর্মকর্তার সঙ্গে ১০ সিঅ্যান্ডএফ এজেন্ট ও আট আমদানিকারকের যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এ সিন্ডিকেটের মাধ্যমে মিথ্যা…

Read More

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৮ আগস্ট সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপক অন্তর্বর্তী…

Read More

বগুড়া মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মো. আসিফ (২২) ও মো. আপন ইসলাম (২০)। তারা সম্পর্কে ভাই। তাদের বাবার নাম মো. আমিনুল ইসলাম মুকুল। তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার বেদগাড়ী বনানী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আইনানুগ আদেশ অমান্য এবং অনুমোদন ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলের চার সাবেক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, সাবেক রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিভাগীয় মামলার তদন্তে চার কর্মকর্তার বিরুদ্ধেই ‘অসদাচরণ’…

Read More

ভোলার দৌলতখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে পিস্তলটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। এসআই রাকিব বলেন, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে…

Read More

হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে সৌদি আরবের একটি সুপারট্যাংকার। এতে জাহাজে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। ‘বাহরি সিদর’ নামের ট্যাংকারটি সৌদি আরবের অপরিশোধিত তেল বহন করছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটিতে হামলা হয়। একই সময়ে সৌদি আরবের তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। ঘটনার পর উত্তেজনা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক নৌনিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও…

Read More