Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
মিডল্যান্ড ব্যাংক পিএলসি–এর পরবর্তী প্রবৃদ্ধি পর্বে নেতৃত্ব দিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদ এমন এক গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন, যখন মিডল্যান্ড ব্যাংক বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে। শাখা পর্যায় থেকে শুরু করে কর্পোরেট ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দক্ষতার ক্ষেত্রের মধ্যে রয়েছে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ…
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড বিভাগের নাম: টেকনোলজি অডিট পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদসংখ্যা: ২ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি অভিজ্ঞতা: ৫-৯ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। https://bdjobs.com/h/details/1463555?ln=1 আবেদনের শেষ সময়: ৪ মার্চ ২০২৬ সূত্র: বিডিজবস ডটকমbdjobs.com ম্যাংগোটিভি /আরএইচ
ফেনীর সোনাগাজী উপজেলার গুণক গ্রামে স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসা করতে গিয়ে আইয়ুব নবী তারেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা আবদুল হালিম জানান, গুণক গ্রামের নাহিদের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। বুধবার সন্ধ্যায় বিরোধ শুরু হলে তারেক মীমাংসার জন্য সেখানে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে নাহিদ ও সাঈদ তাকে লাঠিপেটা করলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, তারেক বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আবদুল হালিম দাবি করেন, ঘটনার সঙ্গে…
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে জেনেভা–য় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ঘোষিত আলোচনার আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। খবর জানিয়েছে এএফপি। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, রাশিয়া স্ট্রাইক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে আক্রমণ চালাচ্ছে। বিমান হামলার সতর্কতা জারির পরপরই হামলা শুরু হয়। তিনি স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান এবং বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। হামলা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভ–এ রুশ ‘শাহেদ ড্রোন’ দিয়ে আক্রমণের কথা জানিয়েছেন মেয়র ইগর তেরেখভ। শেভচেনকিভস্কি ও কিয়েভস্কি জেলায় আকাশপথে বড় ধরনের হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই। একই সঙ্গে তিনি ‘মব-কালচার’ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য।’ তিনি লেখেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।’ তিনি আরও লেখেন, ‘এমনিতেই…
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ। খালাস চেয়ে করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী–এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, আপিল অনুমোদন করা হয়েছে এবং খান আকরাম খালাস পেয়েছেন। এর আগে আপিলের ওপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ২০১৫ সালের ১১ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে বলা…
বরিশালে এজলাস চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। একদল আইনজীবী আদালতকক্ষে হট্টগোল ও বিশৃঙ্খল আচরণে লিপ্ত হন এবং দায়িত্বরত বিচারকের প্রতি অসদাচরণ করেন। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতের ভেতরে বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বিচারকের প্রতি আক্রমণাত্মক আচরণ করা হয়। উদ্ভূত প্রতিকূল পরিবেশের কারণে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাস মূলতবি করে খাসকামরায়…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এবং অধিকার আদায় করে ছাড়বেন। তিনি ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ, বিশেষ করে যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কঠোর পাহারা দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও…
চট্টগ্রামের রাউজানে ইফতারের পর দুর্বৃত্তের গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাটবাজারে মফিজ সওদাগরের ফলের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। পরিবার দাবি করেছে, তিনি ইউনিয়ন বিএনপির কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর অনুসারী। তবে দলীয় সূত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ইফতারের পর মুজিব বাজারে গেলে কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে দুটি এবং পরে…
নতুন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং প্রতিমন্ত্রী মিলিয়ে আরও সাতজনের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে মন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জহির উদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম