বগুড়া মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিদের ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মো. আসিফ (২২) ও মো. আপন ইসলাম (২০)। তারা সম্পর্কে ভাই। তাদের বাবার নাম মো. আমিনুল ইসলাম মুকুল। তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার বেদগাড়ী বনানী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ম্যাংগোটিভি /আরএইচ
