Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    আগস্ট ৯, ২০২৬

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    আগস্ট ৯, ২০২৬

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অগ্নি সিস্টেমস ও ফাইন ফুডসের শেয়ার কারসাজি: জরিমানা ৩ কোটি ৪৮ লাখ টাকা
    বিজনেস

    অগ্নি সিস্টেমস ও ফাইন ফুডসের শেয়ার কারসাজি: জরিমানা ৩ কোটি ৪৮ লাখ টাকা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি ও ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ার কারসাজির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নেয়। বিএসইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    সূত্র জানায়, ২০২৪ সালের শেষের দিকে অগ্নি সিস্টেমস ও ফাইন ফুডসের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বাজারে গুঞ্জন শুরু হয়। তদন্তে দেখা যায়, কোম্পানির আর্থিক বা ব্যবসায়িক উন্নতির কারণে নয়, বরং পরিকল্পিত কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়। পরে সুবিধাজনক সময়ে শেয়ার বিক্রি করে মুনাফা হাতিয়ে নেয় একটি চক্র।

    অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজির অভিযোগে মো. সানোয়ার খানকে ১ কোটি ৫১ লাখ টাকা, মোসাম্মত আসমাউল হুসনাকে ১৫ লাখ টাকা এবং মো. আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তদন্তে কারসাজির নেতৃত্বে ছিলেন মো. সানোয়ার খান।

    এ ছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় মো. আবু তাহের সিকদারকে ৬২ লাখ টাকা, উম্মে সালমা নিপাকে ২ লাখ টাকা এবং বিপ্লব শেখকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় নেতৃত্ব দেন মো. আবু তাহের সিকদার। সব মিলিয়ে অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজির দায়ে ছয়জনকে মোট ২ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অন্যদিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় অভিজিৎ দাসকে ৫৮ লাখ টাকা, মো. সানোয়ার খানকে ২৫ লাখ টাকা, মোসাম্মত আসমাউল হুসনাকে ৯ লাখ টাকা, মো. আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা এবং কোম্পানিটির পরিচালক সালাউদ্দিন হয়দারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে এসএসএস হোল্ডিংস লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকা।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়। ২৪ জুন শেয়ারের দাম ছিল ২৪ টাকা ৪০ পয়সা, যা ৯ অক্টোবর বেড়ে দাঁড়ায় ৪১ টাকা ৩০ পয়সায়। চার মাসে দাম বেড়েছে প্রায় ৬৯ শতাংশ।

    অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ফাইন ফুডসের শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়। ২০ অক্টোবর শেয়ারের দাম ছিল ১৫২ টাকা ৫০ পয়সা, যা ২২ ডিসেম্বর বেড়ে দাঁড়ায় ২২৮ টাকায়—দুই মাসে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

    বিএসইসি জানায়, অগ্নি সিস্টেমসের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর বিভিন্ন ধারা এবং ফাইন ফুডসের ক্ষেত্রে একই আইনের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশনস, ২০২৫ লঙ্ঘনের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডিবিএ ও সিএমজেএফের নবনির্বাচিত কমিটির সৌজন্য সভা অনুষ্ঠিত
    Next Article জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে: উত্তরায় তারেক রহমান

    Related Posts

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    আগস্ট ৮, ২০২৬

    স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমেছে ভোগান্তি

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬