Author: ম্যাংগো টিভি

গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তদের আগুনে তিনটি বাস পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় পৃথক তিন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায়। চন্দ্রা-নবীনগর সড়কের পাশে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে…

Read More

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। রাজধানীর ভেতর ও প্রবেশপথে কঠোর নজরদারি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত…

Read More

যুক্তরাষ্ট্রে টানা ছয় সপ্তাহ ধরে চলা সরকার অচলাবস্থা (শাটডাউন) অবসানের চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (১২ নভেম্বর)। এই ভোটের মাধ্যমে মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের সমাপ্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সিনেটে আটজন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দেওয়ায় শাটডাউন অবসানের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আর্লিংটন জাতীয় সমাধিতে ভেটেরান্স ডে’র ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা দেশকে আবার সচল করতে পেরেছি, এবং এটি একটি বড় বিজয়। তিনি রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অভিনন্দন জানান। ট্রাম্প আশা প্রকাশ করেন, প্রতিনিধি পরিষদ সরকারের জানুয়ারি পর্যন্ত অর্থায়নের বিলটি অনুমোদন করবে। তবে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা এর বিরোধিতা…

Read More

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি দীর্ঘদিন ধরে সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুজন যুবক বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন,…

Read More

দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যা বইছে হিমেল হাওয়া, মাঠে ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস-যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনেই কমেছে প্রায় দুই ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত চারপাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে দ্রুত ঠান্ডা পড়ছে ও কুয়াশা তৈরি হচ্ছে। স্থানীয়দের অনেকে বলছেন, ভোরের দিকে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়ছে।…

Read More

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন-মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে ইকবাল রোডে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। ভিডিওতে দেখা যায়-গভীর রাতে দুটি মোটরসাইকেলে চারজন এসে কিছুক্ষণ দাঁড়ায়। চালকদের মাথায় হেলমেট এবং পেছনের যাত্রীদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। এরপর তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন জ্বেলে পরপর দুটি বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্কুলটিকে লক্ষ্য করে দুটি…

Read More

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ আসর। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, ফুটবল বিশ্বমঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তখন আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি, বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে।’ রোনালদো আরও বলেন, ‘সত্যি বলতে, হয়তো আরও এক থেকে দুই বছর খেলব। এখনো আমি খেলার মধ্যে আছি, ফিট আছি এবং ফুটবল উপভোগ করছি।’ সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বর্তমানে খেলছেন রোনালদো। ইউরোপ ছাড়ার পরও তাঁর পারফরম্যান্সে তেমন ছেদ পড়েনি। মাঠে…

Read More

একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মূলধন একযোগে ‘শূন্য’ ঘোষণা করা হলে সেটি হবে কঠোর ও একতরফা সিদ্ধান্ত-এমন মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি বলেছে, সাধারণ বিনিয়োগকারীদের নিয়মমাফিক বিনিয়োগ করা মূলধনকে ‘শূন্য’ ঘোষণা করা বিনিয়োগ আস্থার জন্য বড় ধাক্কা হতে পারে। তাই শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠনসহ তিনটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এসব প্রস্তাব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে, যা…

Read More

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় দুই পেশাদার শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সূত্রাপুরে মামুন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিস্তারিত জানানো হবে। গত সোমবার (১০ নভেম্বর) সকালে সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। তিনি ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম প্রধান। পুলিশ জানিয়েছে, অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে সানজিদুল ইসলাম ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন বিরোধ…

Read More