Author: নিজস্ব প্রতিবেদক

একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মূলধন একযোগে ‘শূন্য’ ঘোষণা করা হলে সেটি হবে কঠোর ও একতরফা সিদ্ধান্ত-এমন মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি বলেছে, সাধারণ বিনিয়োগকারীদের নিয়মমাফিক বিনিয়োগ করা মূলধনকে ‘শূন্য’ ঘোষণা করা বিনিয়োগ আস্থার জন্য বড় ধাক্কা হতে পারে। তাই শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠনসহ তিনটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এসব প্রস্তাব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে, যা…

Read More

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় দুই পেশাদার শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সূত্রাপুরে মামুন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিস্তারিত জানানো হবে। গত সোমবার (১০ নভেম্বর) সকালে সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। তিনি ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম প্রধান। পুলিশ জানিয়েছে, অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে সানজিদুল ইসলাম ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন বিরোধ…

Read More

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের প্রস্তুতি রাখতে হবে। এছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়। বেবিচক সূত্র জানায়, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক…

Read More

জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আগামী তিন-চার দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আইন সহায়তা প্রদান অধ্যাদেশ (সংশোধন) বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে-এমনটাই প্রত্যাশা ছিল। তবে আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই স্পষ্ট হবে।’ তিনি আরও…

Read More

আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, আজ বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে-যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। বিবৃতিতে আরও বলা হয়, আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা…

Read More

রাজধানীতে ফের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, পার্ক করা অবস্থায় থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া ভোরে মেরুল বাড্ডা…

Read More

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যাই কিছু ঘটুক না কেন, ভারতীয় গণমাধ্যম সবসময় আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু এই দাবি বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। কোনো সেনসিবল মানুষ এটা বিশ্বাস করবে না।” তিনি আরও বলেন, বাংলাদেশ কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা সহযোগিতা প্রদানকারী রাষ্ট্র নয়। দেশটির মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে…

Read More

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে? মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের…

Read More

ভারতের রাজধানী নয়াদিল্লির রেড ফোর্টের কাছে আত্মঘাতী হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের জেলা আদালতের বাইরে এ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, হামলাকারী আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু কড়া নিরাপত্তার কারণে ব্যর্থ হয়। পরে সে পুলিশের একটি গাড়ির পাশে বোমাটি বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, হামলাকারীর পরিচয় শনাক্তকরণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। বিস্ফোরণের পর ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে হামলাকারী প্রায়…

Read More

অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস কেনার নামে প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ নয়জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ। মামলাগুলো দুদকের সহকারী পরিচালক মো. রহুল হক বাদী হয়ে দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, সাবেক এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক আবুল বাশার সেরনিয়াবাত ও মো. দেলোয়ার হোসেন, সাবেক সহকারী মহাব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক উপ-মহাব্যবস্থাপনা পরিচালক সাধন চন্দ্র মণ্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক…

Read More