Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের মূলধন ‘শূন্য’ ঘোষণা কঠোর সিদ্ধান্ত: বিএমবিএ
    বিজনেস

    একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের মূলধন ‘শূন্য’ ঘোষণা কঠোর সিদ্ধান্ত: বিএমবিএ

    By ম্যাংগো টিভিনভেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মূলধন একযোগে ‘শূন্য’ ঘোষণা করা হলে সেটি হবে কঠোর ও একতরফা সিদ্ধান্ত-এমন মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

    সংগঠনটি বলেছে, সাধারণ বিনিয়োগকারীদের নিয়মমাফিক বিনিয়োগ করা মূলধনকে ‘শূন্য’ ঘোষণা করা বিনিয়োগ আস্থার জন্য বড় ধাক্কা হতে পারে। তাই শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠনসহ তিনটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এসব প্রস্তাব জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    বিএমবিএর মতে, সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত ও সম্মতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কোম্পানি আইন ১৯৯৪-এর চেতনার পরিপন্থী এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে।

    সংগঠনটির তিনটি প্রস্তাব: ১. শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠন। ২. চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ারহোল্ডারদের মতামত ও ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া।
    ৩. আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধান কাঠামো বিবেচনা করা।

    বিএমবিএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক সংস্থাগুলো বিষয়টি মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করবে, যাতে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের ন্যায্য অধিকার দুটোই সংরক্ষিত থাকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ গ্রেপ্তার ৫
    Next Article ২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ, বিদায়ের ঘোষণা পর্তুগিজ তারকার

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫