Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়তে আগ্রহী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    জুন ২৫, ২০২৬

    দ. কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    জুন ২৫, ২০২৬

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    জুন ২৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    By adminজুন ২৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি তিনি।

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্প ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়।’

    এদিকে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

    ভূমিকম্পের ঘটনায় ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

    ডেলসি রদ্রিগেজ অভ্যন্তরীণ মন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এবং জাতীয় সংসদের প্রধান হোর্হে রদ্রিগেজকে সঙ্গে নিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একইসঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলার তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৫ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ সচলে প্রক্রিয়া শুরু
    Next Article দ. কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    Related Posts

    ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, বিপর্যয়ের আশঙ্কা

    জুন ২৫, ২০২৬

    বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলবেন ট্রাম্প

    জুন ২৪, ২০২৬

    মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়তে আগ্রহী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    দ. কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ৫ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ সচলে প্রক্রিয়া শুরু

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬