Author: নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণটি বৃহস্পতিবার দুপুরে প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

Read More

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী। বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় ৩৯৭ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৭৪২ জন ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১৭৯, চট্টগ্রামে ১১৫, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ২২৩, খুলনায় ৮৯, রাজশাহীতে ৪৬, ময়মনসিংহে ৮২, রংপুরে ৫ ও সিলেটে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সারা দেশে ১ হাজার ৫১ জন…

Read More

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদক থেকে বিএসইসির বর্তমান চেয়ারম্যানের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথি চেয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য দুদকে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুদকের চিঠিতে অধ্যাপক খায়রুল হোসেনকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার নিয়োগের প্রক্রিয়া ও নীতিমালা জানতে চাওয়া হয়েছে। এছাড়া তিনি দায়িত্ব পালনকালে আইপিও অনুমোদন, শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ১৭ নভেম্বর এসব মামলার শুনানি অনুষ্ঠিত হবে আপিল বিভাগে। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের শাখায় জামিন স্থগিতের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানিতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান। এর আগে মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। গত ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ…

Read More

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে শতাব্দী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ আগুন দিয়েছে। ঘটনার বিস্তারিত…

Read More

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের ঘটনায় দুই শুটারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন সন্ত্রাসী রনি, যিনি মামুনকে খুনের জন্য দুই পেশাদার শুটারকে ২ লাখ টাকা পারিশ্রমিক দেন। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তাররা হলেন—ফারুক ওরফে কুত্তা ফারুক, রবিন, ইউসুফ, রুবেল ও শামীম। আন্ডারওয়ার্ল্ডের ‘ইমন-মামুন’ গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। হত্যার পর শুটাররা রনির নির্দেশে অস্ত্র ও গুলি রেন্ট-এ-কারচালক…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংকের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেলেও ভল্ট অক্ষত রয়েছে বলে জানান তিনি। বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে জ্ঞান হারানোর পর দ্রুত তাঁকে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত ক্রিটিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত গোবিন্দর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, ‘রাত প্রায় ১০টার দিকে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নিউরোলজিস্ট তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।’ অভিনেতার সহযোগী ও আইন উপদেষ্টা ললিত বিন্দাল বলেন, ‘ওনার মাথা হালকা ঘুরছিল, তারপর ভারী হয়ে যায়। তাই নিরাপত্তার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং বিশ্রামে রয়েছেন।’ এদিকে, গোবিন্দর…

Read More

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি)-এর উদ্যোগে রাজধানীর বিটিসিএল প্রধান কার্যালয়ে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ খসড়া বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের উপস্থিতিতে এক অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সভায় প্রতিনিধিত্ব করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস), গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য অপারেটর, সামিট কমিউনিকেশন, বাহন লিমিটেড, ফাইবার অ্যাট হোম, ই-ডট-কো, ক্যাপিটাল ল’ চেম্বার, টেক কোম্পানি ‘শিখো’সহ নানান পক্ষ। এছাড়াও বিশিষ্ট নাগরিক ও বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় খসড়া সংশোধনী অধ্যাদেশটির প্রণয়ন প্রক্রিয়া, বিষয়বস্তু ও লক্ষ্য…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। এর আগে দলীয় সূত্র জানিয়েছিল, নভেম্বরের শেষ নাগাদই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ত্যাগ করেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তারপর থেকে তিনি লন্ডনে অবস্থান…

Read More