Author: admin

সাংবাদিক আনিস আলমগীর শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি দুই মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে রिहা হন। কারা সদর দপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আনিস আলমগীরকে আজ দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনরাও কারাগারে উপস্থিত ছিলেন। এর আগে, ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) তোলা হয়। পরদিন উত্তরা পশ্চিম থানায়…

Read More

এনআরবিসি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) বৃহস্পতিবার (১২ মার্চ ) অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী, মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. রমজান আলী ভুইয়া, ঋণ ব্যবস্থাপনা বিভাগের শেখ আহসানুল হক এবং মাইক্রো ফাইন্যান্স ডিভিশনের ইনচার্জ আব্দুল হক সরদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ড অফিসার, গ্রæপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ ও জোনাল ইনচার্জরা অংশগ্রহণ করেন। ড. মো. তৌহিদুল আলম খান বলেন,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ সিটি করপোরেশনের প্রশাসকরা। ছবি: সংগৃহীত দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এসব সিটি করপোরেশন হলো-রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা এবং রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া…

Read More

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কীভাবে দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন তা দেশবাসী জানেন। এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতির কারণে রামগতি-কমলনগর এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে ভাঙন রোধে যে সব বাঁধ নির্মাণ কাজ চলছে, তার কিছু অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও…

Read More

সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ সংস্কারমূলক বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, রোববার (১৫ মার্চ) অধিবেশন বসার পর তা মুলতবি করা হবে এবং ঈদের পর ২৯ মার্চ আবার সংসদ অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা…

Read More

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো ‘বিসা ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসার সভাপতি ড. মুস্তাফা রাফিকুল ইসলাম ডিউক। বিসার উপদেষ্টা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআই এসএস)-এর মহাপরিচালক মেজর জেনারেল…

Read More

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর বৃহত্তর বাস টার্মিনালে ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার বলেন, ঈদে কোনোভাবেই লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামানো যাবে না। এ ধরনের বাস চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একটি বাস বিকল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই বাসের ছাদে যাত্রী বহন, অতিরিক্ত গতি এবং অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানোও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, যাত্রীদের সুবিধার্থে…

Read More

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৪ মার্চ) তার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য পুনরায় সিটিস্ক্যান করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, তবে সংক্রমণ রয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাকে বিদেশে নেওয়া যাবে কি না, তা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। তিনি আরও জানান, বর্তমানে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা…

Read More

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ১৫তম দিনে জাপানের ওকিনাওয়া থেকে মার্কিন মেরিন সেনাদের একটি শক্তিশালী দল মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। জানা গেছে, জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে সম্ভাব্য রণক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইউএসএস ত্রিপোলি একটি বিশেষায়িত উভচর আক্রমণ জাহাজ, যা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা ও সামরিক সরঞ্জাম নামিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে এবারই প্রথম সরাসরি স্থলসেনা মোতায়েনের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রয়োজনে ইরানের উপকূলীয় কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়া বা…

Read More

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮ হাজার ৯৬১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে সবকটি সূচকের উত্থান হয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট বা…

Read More