Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে সবুজ বনানী ও লেকঘেরা উন্মুক্ত চত্বরে বসেছিল এবারের আয়োজনের মূল মঞ্চ। ‘ইত্যাদি’র ধারণকে ঘিরে জামালপুরে তৈরি হয় উৎসবের আমেজ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে নানা বয়সী হাজারো মানুষ অনুষ্ঠানটি দেখতে সেখানে উপস্থিত হন। সাধারণত রাতের আলোকসজ্জায় ‘ইত্যাদি’র মঞ্চ সাজানো হলেও এবার দিনের আলোতেই শুরু হয় ধারণ। মেঘালয় সীমান্তঘেঁষা লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুষ্ঠানের অংশ করে তুলতেই এমন আয়োজন করা হয়েছে। নতুন পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ…

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাত ৮টার দিকে ওসি জানান, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করেছে এবং মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এর আগে জুলাইয়ে জি এম নজরুল ইসলামের…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্রসচিব বলেন, বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে।…

Read More

দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা, ধর্ষণ ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিম হত্যার প্রসঙ্গ তুলে পৃথক ফেসবুক পোস্টে উদ্বেগ জানান তারা। এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকাতে রাষ্ট্র ও সমাজকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন দুই ইসলামী আলোচক। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, পাবনার শিশু কলির ধর্ষণ ও হত্যার ঘটনা এবং কক্সবাজারে চোর…

Read More

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলেও জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্তবয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। এবং তারা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ৫০০ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এ রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে বলে জানা গেছে। এর আগে গত ৫ জুলাই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো.মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড…

Read More

শিক্ষা, বাড়ি ভাড়া, লন্ড্রি, ইন্টারনেট, টেইলারিং, সেলুন, কুরিয়ারসহ বিভিন্ন সেবা ও ব্যবসা নতুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আসছে। একই সঙ্গে ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি বিভিন্ন অপরাধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনকে যুগোপযোগী করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে আইনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া অনুযায়ী, গতানুগতিক ব্যবসার পাশাপাশি ই-কমার্স খাতকে আইনের আওতায় আনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অনলাইন ব্যবসা দ্রুত সম্প্রসারিত হলেও এ খাতের ব্যবসা পুরোপুরি আইনের আওতায় না থাকায় প্রতারিত বা সেবাবঞ্চিত ভোক্তাদের অনেক অভিযোগের ব্যবস্থা…

Read More

বুকফাটা আর্তনাদে একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে শেষ বিদায় জানিয়েছেন তার মা-বাবা। স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি সারাদেশের মানুষের চোখের পানিতে শেষ বিদায় জানিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে নির্মম হত্যাকাণ্ডের শিকার ১৩ বছরের এই কিশোর। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর তাকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন অনেকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম এবং গন্ধমতি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ পরিবারের সদস্য ও…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-তুহিন, আনাস ও ফাহিম। তারা কোটবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা যায়। তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিল। পরে সন্ধ্যার দিকে প্রথমে আনাস ও এরপর ফাহিমকে আটক করা হয়। ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও…

Read More

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সৌদি আরবের প্রয়োজন হলে বিশেষ করে সামরিক ও কারিগরি ক্ষেত্রে সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত। গত ৭ আগস্ট পবিত্র মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক জোরদারের কথা বলা হয়েছে। সৌদি আরবকে সহায়তার বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দেশটির সঙ্গে তুরস্কের একটি…

Read More