Author: admin

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। যারা অর্থনৈতিকভাবে বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করব। আজ শনিবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য এরইমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে চার কোটি পরিবার পাবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে আমরা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। আগামী ১৬…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দুই লাখ ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে দেশটি। শুক্রবার (১৩ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এই সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষ ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর নির্বিচার হামলার নিন্দা জানায় বেইজিং। স্কুলে হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং মানবতার মৌলিক সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি। গুয়ো…

Read More

রাজধানীতে ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যদের ধরিয়ে দিতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে গণপরিবহনের চালক ও শ্রমিকদের নিয়ে ঢাকা মহানগর পুলিশ ও মালিক সমিতির উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ ঘোষণা দেন। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার চালকদের উদ্দেশে বলেন, যাত্রার নির্ধারিত সময়সূচি বজায় রাখতে হবে। কোনো কারণে সময়সূচি মানা সম্ভব না হলে যাত্রীদের আগে থেকেই জানিয়ে দিতে হবে কখন বাস আসবে। নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার দাবির পর পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের তেল অবকাঠামোর ওপর সামান্য আঘাত এলেও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মুখপাত্র বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে-সেসব স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত প্রতিটি স্থাপনাই আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলেও…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের আশঙ্কার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তীব্র হলেও বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে তেহরান। শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে ইরানের প্রতি এ বিষয়ে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ইরানের সরকার এই সিদ্ধান্ত…

Read More

প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা। শুক্রবার (১৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। মিরাজ ৩৪ রানে ২টি এবং রিশাদ ৫৬ রানে ৩টি উইকেট নেন। পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ৪৩ রানের মধ্যে। পাকিস্তানের পক্ষে মাজ সাদাকাত ও সালমান…

Read More

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে দাফন করা হয় পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে। পরে পর্যায়ক্রমে নিহত অন্যদের দাফন সম্পন্ন করা হয়। এদিকে সকালে খুলনার কয়রায়…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে মাছ-মাংসের দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা কমেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, নিউ মার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ ধরে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি-সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৭০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি ২০ টাকা…

Read More

ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সংস্থাটি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রবাসী শ্রমিক নিহত হন এবং কয়েকজন আহত হন। খবরে আরও বলা হয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নিহত প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানজুড়ে অন্তত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের প্রায় ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত অধিকাংশ পরিবার রাজধানী তেহরানসহ বড় শহরগুলো থেকে নিরাপত্তার খোঁজে দেশের উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় আশ্রয় নিচ্ছে। যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির কর্মকর্তা আয়াকি ইতোর মতে, সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের জরুরি সহায়তার…

Read More