Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এখন থেকে সব মানুষ চিকিৎসা সেবা পাবেন তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয়। তিনি বলেন, এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা হবে যেন কোনো ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত না হতে হয়। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া…
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম এলাকার দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে তার একটি টিনের দোকান ছিল। তিনি বাংলাদেশ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের সামনে সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…
দেশের পরিবহন খাত ও সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। দীর্ঘ নয় দিন পর আজ রোববার (১৫ মার্চ) থেকে সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে সব ধরনের যানবাহনের চালকরা কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। আজ সকাল থেকেই দেশের সব পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে-এমন আশঙ্কায় গত ৬ মার্চ থেকে যানবাহনের…
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি করতে চান, যা ১৮০ বছরের সমতুল্য প্রভাব ফেলবে। তিনি বলেন, ধীরস্থিরভাবে কাজ করে যেতে চান, যাতে কোনো ভুল পদক্ষেপ না হয়। ‘মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত; দেশের জন্য কাজ করা’-বলেন তিনি। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এহছানুল হক মিলন বলেন, কর্মকর্তাদের তিনি জানিয়েছেন—গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ শেষ করতে হবে। এখানে কেউ ব্যক্তিগত স্বার্থ…
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের দুই সপ্তাহ পার হয়েছে। শত্রুপক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে তেহরান। দেশটির সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, তাদের নিক্ষেপ করা ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল, ইরাক ও কুয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার। আইআরজিসির তথ্য অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবের…
সাংবাদিক আনিস আলমগীর শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি দুই মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে রिहা হন। কারা সদর দপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আনিস আলমগীরকে আজ দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনরাও কারাগারে উপস্থিত ছিলেন। এর আগে, ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) তোলা হয়। পরদিন উত্তরা পশ্চিম থানায়…
এনআরবিসি ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) বৃহস্পতিবার (১২ মার্চ ) অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী, মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. রমজান আলী ভুইয়া, ঋণ ব্যবস্থাপনা বিভাগের শেখ আহসানুল হক এবং মাইক্রো ফাইন্যান্স ডিভিশনের ইনচার্জ আব্দুল হক সরদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ড অফিসার, গ্রæপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ ও জোনাল ইনচার্জরা অংশগ্রহণ করেন। ড. মো. তৌহিদুল আলম খান বলেন,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ সিটি করপোরেশনের প্রশাসকরা। ছবি: সংগৃহীত দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এসব সিটি করপোরেশন হলো-রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক করা হয়েছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা এবং রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া…
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কীভাবে দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন তা দেশবাসী জানেন। এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতির কারণে রামগতি-কমলনগর এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে ভাঙন রোধে যে সব বাঁধ নির্মাণ কাজ চলছে, তার কিছু অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও…
সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ সংস্কারমূলক বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, রোববার (১৫ মার্চ) অধিবেশন বসার পর তা মুলতবি করা হবে এবং ঈদের পর ২৯ মার্চ আবার সংসদ অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম