Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত—তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের। আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বার্তা সংস্থাগুলোর সোমবার (২১ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর খুচরা বাজারে প্রতি লিটার জ্বালানি তেলের দাম তুলে ধরা হলো। ভারত ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে পার্থক্য রয়েছে। রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে বিভিন্ন শহরে দামের তারতম্য দেখা যায়। পেট্রোলের দাম ১০২ দশমিক ১২…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৯ জন সন্দেহজনক এবং ৫৯ জন নিশ্চিত…

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংখ্যা৫০০ জন। পদের নামসেলস অ্যাসোসিয়েট। শিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। প্রার্থীকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা১৮-৩২ বছর নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতনবেতন:টাকা. ১০০০০ – ১২০০০/ (মাসিক)। কর্মস্থলবরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী, রংপুর। আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়২০ অক্টোবর ২০২৬। সূত্র: বিডিজবস ডটকম ম্যাংগোটিভি / আরএইচ

Read More

গাইবান্ধায় মাদকের টাকা জোগাড় করতে নিজের ১৩ মাস বয়সী মেয়েকে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা হামিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার প্রায় দুই মাস পর অভিযান চালিয়ে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল ইসলামসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার গ্রামের হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোর্শেদা খাতুন (৪৫) ও একই গ্রামের জেসমিন আক্তার (২৮)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম…

Read More

চারজন স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় ব্যাংকের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। চার স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সোমবার (২১ সেপ্টেম্বর) সিএসইর ওয়েবসাইটে ব্যাংকের দেওয়া ব্যাখ্যাটি প্রকাশ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া পাঁচ স্বাধীন পরিচালকের মেয়াদ শেষ হওয়া বা প্রত্যাহারের সঙ্গে চার পরিচালকের পদত্যাগের বিষয়টি সম্পর্কিত। এতে ব্যাংকের নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না। চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনার সঙ্গে সম্পর্কিত। ওই নির্দেশনার…

Read More

অন্যান্য দেশের তুলনায় এখনও বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে প্রশাসনে ঘাপটি মেরে থাকা অনেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নানা ধরনের বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানান তিনি। তিনি বলেন, দেশজুড়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভা,সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। দেশের স্বার্থে জনগণের কল্যাণের জন্যই যুক্তরাষ্ট্রের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানান…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে তাৎক্ষণিক কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে এই পোস্ট দিয়েছেন সাজ্জাদ হোসাইন হৃদয়। পোস্টে হৃদয় লেখেন, ছাত্র রাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম। হৃদয়কে পাঠানো ছাত্রদলের শোকজ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন…

Read More

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশব্যাপী ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকা এসব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে ২৪টি কেন্দ্রেই পর্যায়ক্রমে চিকিৎসাসেবা চালু করা হবে। গত ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বৈঠকে এসব কেন্দ্র চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিদ্যমান ২৪টি ট্রমা সেন্টারের নাম পরিবর্তন করে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ নামে নামকরণ করতে হবে এবং…

Read More

কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ওই যুবকের ভাবি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্থানীয়রা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-অভিযুক্ত ইমনের মা পেয়ার বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি রাবেয়া বেগম। অভিযুক্ত ইমনের বয়স ২৪ বছর। স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে কোনো একটি বিষয় নিয়ে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে ধারালো দা…

Read More

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন-মরিয়মের স্বামী গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা মো. ওবায়দুর রহমান। মামলার বাদী নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক দলও কাজ করেছে।…

Read More