Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার দাবির পর পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের তেল অবকাঠামোর ওপর সামান্য আঘাত এলেও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মুখপাত্র বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে-সেসব স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত প্রতিটি স্থাপনাই আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলেও…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের আশঙ্কার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিয়েছে ইরান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তীব্র হলেও বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে তেহরান। শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে ইরানের প্রতি এ বিষয়ে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ইরানের সরকার এই সিদ্ধান্ত…
প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা। শুক্রবার (১৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল। মিরাজ ৩৪ রানে ২টি এবং রিশাদ ৫৬ রানে ৩টি উইকেট নেন। পাকিস্তানের শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ৪৩ রানের মধ্যে। পাকিস্তানের পক্ষে মাজ সাদাকাত ও সালমান…
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে দাফন করা হয় পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে। পরে পর্যায়ক্রমে নিহত অন্যদের দাফন সম্পন্ন করা হয়। এদিকে সকালে খুলনার কয়রায়…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে মাছ-মাংসের দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা কমেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, নিউ মার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা যায়, এক সপ্তাহ ধরে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি-সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৭০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি ২০ টাকা…
ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সংস্থাটি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রবাসী শ্রমিক নিহত হন এবং কয়েকজন আহত হন। খবরে আরও বলা হয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নিহত প্রবাসী শ্রমিকরা কোন দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা। ম্যাংগোটিভি /আরএইচ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানজুড়ে অন্তত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের প্রায় ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত অধিকাংশ পরিবার রাজধানী তেহরানসহ বড় শহরগুলো থেকে নিরাপত্তার খোঁজে দেশের উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় আশ্রয় নিচ্ছে। যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির কর্মকর্তা আয়াকি ইতোর মতে, সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের জরুরি সহায়তার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বাগযুদ্ধ বেশ আলোচিত হয়েছে। পুরো সময় মির্জা আব্বাসের সমালোচনায় সরব ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মির্জা আব্বাসকে নিয়ে ফের সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে, এবার ছিল শুভকামনা জানিয়ে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টায় এ পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লিখেছেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’। ম্যাংগোটিভি /আরএইচ
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনী–এর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতদের মধ্যে নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এ এবং বাকি চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ রাখা হয়েছে। এলাকাবাসী জানান, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার ( ১২ মার্চ) jভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : ভিডিও থেকে নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ২০০১ সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম