Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে শোকজ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিওতে তিনি বলেন, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ স্থানীয়রা অভিযোগ করেছেন, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করা হয়। ভিডিওটি প্রকাশের পর…
জাতীয় বাজেট সংক্রান্ত প্রস্তুতি ও হিসাব কার্যক্রমের জন্য আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংকিং কার্যক্রমে বিশেষ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, উল্লিখিত দুই দিন সারাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন। তবে এতে ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিক ধারায় কোনো বিঘ্ন ঘটবে না বলে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় বাজেট প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় গণনীয় ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে এই ছুটির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে ব্যাংকিং খাতসংশ্লিষ্ট সব পক্ষকে আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির সময়ে বিশেষ কার্যক্রম ও ফান্ড ট্রান্সফার…
চলমান কর্মসূচি ও শ্রমিক অসন্তোষের মধ্যে চট্টগ্রাম বন্দরের আরও সাত কর্মীকে বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে সম্প্রতি মোট ১১ কর্মীকে বদলি করা হলো। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, হুমায়ুন কবির, শাকিল রহমান, মানিক মিয়া ও শামসু মিয়া। তারা বন্দরের পরিবহন, প্রশাসন, বিদ্যুৎ, যান্ত্রিক, পরিকল্পনা ও সেশন বিভাগে কর্মরত ছিলেন। নতুন আদেশ অনুযায়ী তাদের পানশী ও কমলাপুর আইসিডিসহ ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে সংযুক্ত করা হয়েছে। জরুরি দাপ্তরিক ও অপারেশনাল প্রয়োজনের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মীদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসারের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়,…
প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে আসছে নতুন নির্দেশনা প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হল—আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা গেলে এক বছরের মধ্যেই দেশ অন্তত ২৫ শতাংশ বদলে যাবে। আর পাঁচ বছরে দেশ পুরোপুরি বদলে ফেলা সম্ভব। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর-জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে বিকেলে ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন। গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব বক্তব্য দেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। মা-বোনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আসছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। চলতি সপ্তাহেই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক-ইইউ’র বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সে জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।’ আজ রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয়…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রথমে যাচাই করা হচ্ছে, সত্যিই আইডিটি হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে হ্যাক করেছে—তা তদন্ত করা হবে।’ রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা জানান। উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল…
ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর রোববার (১ ফেব্রুয়ারি) এই পাল্টা সিদ্ধান্তের কথা জানায় তেহরান। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রতিক্রিয়ায় গৃহীত আইনের ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফর্ম পরে সংসদের অধিবেশনে বক্তব্য দেন। তবে এই ঘোষণার বাস্তবিক প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে নিষ্ঠুরতার অভিযোগের প্রেক্ষিতে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে…
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি নিজে কিংবা তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপপোর্ট সারেন্ডার করেননি। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান-তিনি ও তার আরও কয়েকজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে যে আলোচনা চলছে, তা কতটা সত্য। জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এখানেই মিসইনফরমেশন তৈরি হচ্ছে। আমি কিংবা আমার স্ত্রী কেউই কূটনৈতিক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম