Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নেমেছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এর। এই এক্সপোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট ৪ লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন হন সিফাত আহমেদ এবং রানার্সআপ হন ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘অল স্টার’ দল এবং রানার্সআপ হয় ‘রিউসেই ট্রাইডেন্টস’। ‘ই-ফুটবল’…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। লাইভ ভেরিফিকেশন ব্যবস্থা থাকায় জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিতর্কিত পোস্টটি একটি পরিকল্পিত সাইবার হ্যাকিংয়ের ফল বলে দাবি করেছে দলটি। অ্যাকাউন্ট হ্যাকের পুরো প্রক্রিয়ার টাইমলাইন, পাসওয়ার্ড পরিবর্তন, ই-মেইল নোটিফিকেশন ও অ্যাকাউন্ট রিকভারি সংক্রান্ত তথ্য তুলে ধরে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে জামায়াত। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিতর্কিত পোস্টটি ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। ওই সময় তিনি ঢাকার অদূরে কেরানীগঞ্জের…
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) শেষ হয়েছে। এবারের মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য। শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও হস্তশিল্প খাতে উল্লেখযোগ্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে…
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশে সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে। রিপন বিশ্বাস গ্রামীণ ব্যাংকের উজিরপুর শাখায় কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সকালে মহাসড়ক পারাপারের সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫) বেপরোয়া গতিতে এসে রিপন বিশ্বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে যায়। তবে এ ঘটনায়…
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা এবং আরও একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মামলাটিতে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি রয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)…
সরকার আবারও জ্বালানি তেলের দাম কমিয়েছে। চলতি মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। নতুন এই দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১২ টাকায়। পেট্রলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। এর আগে গত মাসেও সরকার জ্বালানি তেলের দাম লিটারে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ঘোষিত নির্বাচনি তফসিল অনুসারে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত বৈধ অস্ত্রের…
মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটারদের উদ্দেশে বিএনপির…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। নির্বাচনকালে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্নেল এস এম আবুল এহসান বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালনে ৩৭ হাজারেরও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম