Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গবেষণা ও উচ্চশিক্ষা খাতে উন্নত নেটওয়ার্কিং সহযোগিতা জোরদারে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬১তম এশিয়া-প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন৬১) সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬ থেকে ৩০ জানুয়ারি ২০২৬। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। APAN (Asia-Pacific Advanced Network) গবেষণা ও শিক্ষার জন্য উন্নত নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এপিএএন-এর নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন ‘এপিএএন মিট’ গবেষণা নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে পরিচিত। এপিএএন৬১ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং Higher Education Acceleration…

Read More

সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘মারাত্মক আর্থিক ধসের’ ঝুঁকিতে পড়েছে জাতিসংঘ। এ পরিস্থিতিতে সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ অথবা আর্থিক নিয়ম সংস্কারের আহ্বান জানিয়ে সদস্য দেশগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সপ্তাহের শুরুতে পাঠানো ওই চিঠিতে গুতেরেস সতর্ক করে বলেন, চাঁদা পরিশোধে বিলম্ব অব্যাহত থাকলে জাতিসংঘের কার্যক্রম সচল রাখা কঠিন হয়ে পড়বে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, চাঁদা পরিশোধের বিষয়টি এখন ‘এখনই নয়তো কখনোই নয়’-এমন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে। যদিও চিঠিতে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর অর্থায়ন কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক…

Read More

দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইতে সব কয়টি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট…

Read More

নির্বাচনি মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, অতীতে তিনি অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছেন, বর্তমান প্রতিদ্বন্দ্বীরা তার কাছে ‘বাচ্চা ছেলে’। তিনি প্রত্যাশা করেন, সবাই যেন নির্বাচনে আইন মেনে চলে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে এর চেয়েও অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা…

Read More

বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টার আয়োজনে অনুষ্ঠিত ‘বিনোদনের সেরা ২৪’ পুরস্কার অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারপ্রাপ্তির খবর জানান জয়া আহসান। অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।” জি ২৪ ঘণ্টা চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত জমকালো এই অনুষ্ঠানে সিনেমা ও বিনোদন জগতের বিভিন্ন গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি পরিচালনা করেছেন…

Read More

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষ ও টাকা পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আয়োজিত সংলাপে এ দাবি তোলেন তারা। ‘সমৃদ্ধির সংলাপ: বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের জন্য কৌশলগত ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ ও চাঁদাবাজির কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দূর না হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ টেকসই হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ঘুষকে ‘স্পিড মানি’ নামে বৈধ করার সংস্কৃতিই শিল্পখাতকে সবচেয়ে…

Read More

প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় সৌদি আরব-বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী কর্মীরা উপকৃত হওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। তিনি বলেন, হজ মৌসুমে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে প্রবণতা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর…

Read More

সাফ নারী ফুটসালে ইতিহাস গড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার নতুন এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে দেশে ফেরেন লাল-সবুজের মেয়েরা। দেশে ফেরার পরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সংবর্ধনা দেয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছালে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সাবিনা-কৃষ্ণাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল। সেখানে হাতিরঝিল এম্ফি থিয়েটারে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল টুর্নামেন্টটি নারী ও পুরুষ—দুই…

Read More

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরানে চলমান বিক্ষোভ দমনে নিষ্ঠুর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেয় জোটটি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ থাকলেও, ফ্রান্স তাদের আপত্তি প্রত্যাহার করায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর নীরবে সহ্য করা যায় না। ইইউর এই সিদ্ধান্তের ফলে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে, তাদের সম্পদ জব্দ করা হবে এবং যেকোনো ধরনের আর্থিক বা উপকরণ সহায়তা প্রদান ফৌজদারি…

Read More

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকায় গত ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি টিকে আছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই। বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই এত অত্যাচার–নির্যাতনের পরও দলটি আজও টিকে আছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ…

Read More