Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি শিল্প কারখানার মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সমন্বয় করা যাবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (ওয়েজ বোর্ড বিভাগ) পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন, ২০০৬-এর ১০৪ ধারার প্রক্রিয়া অনুসরণ করে মালিক ও শ্রমিক পক্ষ উভয়ই পারস্পরিক সম্মতিতে ছুটি নির্ধারণ করতে পারবেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি স্মারক জারি করে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছিল। তবে শিল্প কারখানার উৎপাদন ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে এই ছুটি অন্য সুবিধাজনক সময়ে সমন্বয় করতে পারবে। মন্ত্রণালয় জানিয়েছে,…
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত হলফনামা অনুযায়ী নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ৩০০ আসনে লড়াই করা প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকা, আর ৮৯১ প্রার্থী রয়েছেন কোটিপতির তালিকায়। শীর্ষ ১০ ধনী প্রার্থী: ১. ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টু: আসন্ন নির্বাচনে ধনাঢ্য প্রার্থীদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামার তথ্যানুযায়ী, তার এবং তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ৬০৭ কোটি টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শ্রীলংকার মনোরম লোকেশনে শুটিং হচ্ছে। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ঝড় উঠেছে। সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক গ্যাংস্টারের উত্থানের গল্প নিয়ে নির্মিত। শাকিব খানের লম্বা চুল, হাতে পিয়ানো-নকশার মেশিনগান এবং রহস্যময় ভঙ্গি তার চরিত্রের ধরন প্রকাশ করছে। শাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দশ দিন ধরে শ্রীলংকার সমুদ্রসৈকতে শাকিব ও জ্যোতির্ময়ীর রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, সিনেমা শুধু অ্যাকশন নয়, নব্বই দশকের আবেগ ও থ্রিলারও এতে থাকবে। ছবিতে আরও অভিনয় করছেন নাসির…
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে আবেদন করেন যে, শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। গোপন সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করে পালাতে পারেন, যা অনুসন্ধান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তারের পর শহীদ খান জামিনে রয়েছেন। গত ২৮ আগস্ট ডিআরইউ-এর একটি প্রোগ্রামে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় এবং ৮ সেপ্টেম্বর শহীদ খানকে গ্রেপ্তার করা…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক সম্মেলনে জানান, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং আন্দোলনে থাকা ১৫ কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ বাতিলের দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)ও ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। আগ্রাবাদে অনুষ্ঠিত এক জরুরি সভায় সকল স্তরের শ্রমিক, কর্মচারী, ছাত্র-যুবসমাজ, পেশাজীবী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শ্রমিক কর্মচারীরা এর আগে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করলেও দাবি না মানায় বুধবার থেকে…
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিগ্রহণের ঘোষণা দিয়ে ইলন মাস্ক বলেন, এই একীভূতকরণের মাধ্যমে পৃথিবী ও মহাকাশে একটি ‘সবচেয়ে উচ্চাভিলাষী ও উল্লম্বভাবে সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম’ গড়ে তোলা হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশভিত্তিক ইন্টারনেট, সরাসরি মোবাইল যোগাযোগ এবং রিয়েল-টাইম তথ্য ও মুক্ত মতপ্রকাশের প্ল্যাটফর্ম একসঙ্গে কাজ করবে। মাস্কের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে এআই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিপুল বিদ্যুৎ চাহিদা পৃথিবীর ভেতরে থেকেই পূরণ করা সম্ভব নয়। তাই মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনই একমাত্র যৌক্তিক সমাধান। এই লক্ষ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের…
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১ সালকে পেছনে ঠেলে দিতে চায়। মির্জা ফখরুল বলেন, ৭১ আমাদের নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে-আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার ছড়ানো হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়। কিন্তু ৭১-কে বাদ দিলে…
নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যকে ঘিরে সৃষ্ট তীব্র জনপ্রতিক্রিয়া ভিন্নখাতে প্রবাহিত করতেই জামায়াতে ইসলামী নতুন করে ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জামায়াতের আমিরের নারীদের নিয়ে দেওয়া অবমাননাকর বক্তব্য সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই সমালোচনা আড়াল করতেই এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। তবে শতসিদ্ধ ও প্রতিষ্ঠিত ইতিহাসকে এভাবে ঢেকে রাখা যাবে না। তিনি বলেন, ‘আপনারা ভাবছেন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করলে নারীদের…
পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রাতটি উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করেছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে এবং শিগগিরই আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। তিনি আরও জানান, নতুন নাম অনুযায়ী বাহিনীর সদস্যদের পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামোগত ও কার্যগত দিকেও প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্মরণ করিয়ে দেন,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম