Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের ওপর হামলাসহ দেশের বিভিন্ন এলাকায় ভিন্নমতের ভোটার ও সমর্থকদের ওপর নির্বাচনি সহিংসতা অব্যাহত থাকলে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দেশব্যাপী নির্বাচনি সহিংসতার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এস এম ফরহাদ বলেন, নির্বাচনের পর মূলত দুই ধরনের ঘটনা ঘটছে। একদিকে, পরাজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে দায় চাপাচ্ছেন অন্য প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের ওপর। অন্যদিকে, যেখানে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন, সেখানে…
কিছু আসনের ভোট গণনা নিয়ে প্রশ্ন তোলার পরও নির্বাচনের সামগ্রিক ফলাফল প্রত্যাখান করছেন না ডা. শফিকুর রহমান। যেসব আসন নিয়ে জামায়াত জোট প্রশ্ন তুলেছে, সেগুলো আইনি পথে নিষ্পত্তির চেষ্টা চালানোর পাশাপাশি তিনি ফলাফলকে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফলকে স্বীকৃতি দেই এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় নির্বাচনের ফলাফল আরও গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে।’ জামায়াত আমির উল্লেখ করেছেন, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে উপস্থিত হয়েছে। বর্তমান নির্বাচন পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পাচ্ছে…
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেছেন, ২০২৬ সালের সংসদীয় নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। এটি গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্যবেক্ষক মিশনের প্রাথমিক রিপোর্ট তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন। ইজাবস বলেন, ২০০৮ সালের পর প্রথমবারের মতো, নির্বাচন সত্যিকারের প্রতিযোগিতামূলক ছিল এবং একটি নতুন আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়েছে। এটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে মর্যাদা দিয়েছে। তবে, বিক্ষিপ্ত স্থানীয় রাজনৈতিক সহিংসতা এবং ম্যানিপুলেটেড অনলাইন আখ্যান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনে ভোট পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখারও দাবি জানিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ৩০টি আসনে ৫ থেকে ১০ হাজার ভোট নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ভোটের দিনেই। দলটি আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, এই ৩০টি আসনে নবনির্বাচিতদের শপথ না পড়ানোর আহ্বান জানানো হয়েছে। আসনগুলো হলো-পঞ্চগড়-১,…
গাজা যুদ্ধ নিয়ে জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিতব্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানে ১৯৮৯ সালের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ প্রদর্শিত হওয়ার কথা ছিল, যার চিত্রনাট্য লিখেছিলেন অরুন্ধতী রায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বুকারজয়ী এই লেখক জানান, গাজায় যুদ্ধ চলাকালে চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির বাইরে থাকা উচিত—জুরি সদস্যদের এমন মন্তব্যে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এ লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেন, গণসহিংসতার মুখে শৈল্পিক নিরপেক্ষতার আহ্বান মূলত মানবতাবিরোধী অপরাধ নিয়ে…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এসব ফোনালাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান। আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রথমে তারেক রহমানের সঙ্গে আলাপ করে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের…
জনগণকে কনভিন্স করাই বিএনপির নির্বাচনি ইঞ্জিনিয়ারিং ছিল বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন-জনগণকে কনভিন্স করে নিজেদের সঙ্গে নিয়ে আসাটাই ছিল আমাদের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সারাদেশে দল-মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এবার দেশ গড়ার সময়। এ সময় সবাইকে-আমি, আপনি-সবারই ভূমিকা রাখতে হবে।’ একইসঙ্গে বিএনপি ও জোটভুক্ত নেতাকর্মীদের প্রতিও শান্ত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছে,…
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন। এ রায় থেকে স্পষ্ট যে দেশের বৃহদাংশ নাগরিক আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার চান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন-এর হিসাব অনুযায়ী, গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ।…
আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন। ম্যাংগোটিভি /আরএইচ
ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা এবং ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা-র ফাজিল শ্রেণির শিক্ষার্থী। এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে গেলে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সায়েমকে উদ্ধার করে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম