Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেট উপলক্ষে উত্থাপিত অর্থ বিলে আবগারি শুল্ক সংক্রান্ত কয়েকটি সংশোধনী আনা হয়েছে। বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এ সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার…
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন রোগী ভর্তি বন্ধ এবং বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের ফলে আদ্-দ্বীন হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি করা যাবে না। বর্তমানে ভর্তি রোগীদের প্রয়োজন…
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠছে আজ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে এই বিশ্বকাপ। যৌথভাবে আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে আগের চেয়ে ১৬টি বেশি দল। ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, যার মধ্যে সর্বোচ্চ ১১টি স্টেডিয়াম রয়েছে যুক্তরাষ্ট্রে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের…
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করবেন। দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন এবং ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বি-নিয়ন্ত্রণকরণ : সবার জন্য উন্নয়ন’ দর্শনকে সামনে রেখে আসন্ন প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে…
দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন এবং ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বি-নিয়ন্ত্রণকরণ : সবার জন্য উন্নয়ন’ দর্শনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পেশ করা হবে। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে প্রথম বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ৫৫টি বাজেট কে, কখন, কীভাবে দিলেন। আর ৫৫ বছর পর সেই বাজেটের আকার বড় হয়েছে, বেড়েছে প্রবৃদ্ধিও। যত বাজেট দেওয়া হয়েছে, তার আকার কত ছিল এক নজরে বিবরণ দেওয়া হলো- দেশের জাতীয় বাজেটের আকার…
মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পরিচালিত এ হামলার পর কুয়েত ও বাহরাইনে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং বাহরাইনে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, বাহরাইনের একটি এবং কুয়েতের দুটি বিমানঘাঁটিসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে…
দেশের পুঁজিবাজার, ব্যাংকিং খাত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম–এর নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ডিবিএ’র পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট একটি সমন্বিত নীতিগত প্রস্তাবনা দাখিল করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল– ১। সমস্যাগ্রস্ত ব্যাংকের বাজারভিত্তিক পুনর্গঠন ডিবিএ মনে করে, করদাতার…
জাতীয় ৬ শিশুর মৃত্যু : আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকারআদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শোকজের যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর যে জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সরকার সন্তুষ্ট নয়। সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে আলোচনা করে কী ব্যবস্থা নেওয়া যায়, শিগগিরই সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে…
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে আজ। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সব আসামিই পলাতক রয়েছেন। শামীম ওসমান ছাড়া অন্যরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭…
বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন)। এবার রেকর্ড ৪৮টি দল এবং লক্ষ লক্ষ সমর্থক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ভিড় জমাতে শুরু করেছেন।তিনটি দেশের যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ। আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। সহ-আয়োজক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই নিউ জার্সির ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে। ৩৮ বছর বয়সে লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে সর্বকালের সেরা ফুটবলার হওয়া…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম