Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ফিফা বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ ডি’র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা পেয়েছে তারা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে যান ফোলারিন বালোগুন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। সপ্তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। তবে যুক্তরাষ্ট্রের ধারালো আক্রমণের সামনে বারবার চাপে পড়ে তারা। ৩১তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগুন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও গোলের দেখা পান বালোগুন।…

Read More

খুলনা মহানগরীতে প্রকাশ্যে গুলি করে রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী বলে জানিয়েছে দলীয় সূত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৫৯ মিনিটে গোল হজম করার পর মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুটি গোল করে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে এশিয়ার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই সমানতালে লড়াই করলেও গোলের দেখা পায়নি কেউ। দক্ষিণ কোরিয়া কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে চেক প্রজাতন্ত্রও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারেনি। বিরতির পর খেলার গতি বাড়ায় দুই দল। ৫৯তম মিনিটে লাডিস্লাভ ক্রেজির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফালের লং থ্রো থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন তিনি। তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফিরে আসে দক্ষিণ…

Read More

আইসিটি এবং টেলিকম খাতকে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে গণ্য করে দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ৫-জি পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট উপস্থাপনায় এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এ সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ, বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১-২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে তা ১০…

Read More

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) এ অর্জনের পথ আরও সুগম করেছে। বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত স্পেসএক্সের আইপিওতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসে। বিশ্লেষকদের মতে, এটি কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের উচ্চ আস্থার প্রতিফলন। আইপিওর আগে ফোর্বসের হিসাব অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। ফোর্বস ওয়েলথের ডেপুটি এডিটর ম্যাট ডুরোট বলেন, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির সম্পদ যেখানে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি, সেখানে মাস্কের সম্পদ তার তিন গুণেরও বেশি। তিনি উল্লেখ করেন, এর আগে কেবল…

Read More

দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে এস এম শফিকুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে মো. আবুল কালাম আজাদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোতাহার হোসেন তালুকদার,…

Read More

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। শুক্রবারও (১২ জুন) তেলের দামে পতনের ধারা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলার প্রতি ব্যারেল। তেলের এই মূল্যপতনের ফলে সপ্তাহজুড়েও দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম কমেছে। সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ কমেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। এদিকে…

Read More

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণে স্টার্টআপ খাতের জন্য বড় ধরনের কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং অফিস বা স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন ২০৩৫ পর্যন্ত নির্ধারণের…

Read More

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। দেশের ৫৫তম বাজেট আর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিএনপি সরকারের এই বাজেটকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ছায়া বাজেট কমিটির (এনসিপি) প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। দলটির পক্ষ থেকে বাজেট সংক্রান্ত এক বিবৃতিতে আতিক মুজাহিদ বলেন, এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট। সরকার প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪.৫ লাখ কোটি…

Read More

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে পিংক বাস চালু করবে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি এ তথ্য জানান। আমির খসরু বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে। পিংক বাস সার্ভিসের ঘোষণা দিয়ে আমির খসরু বলেন, সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানায়। এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য…

Read More