Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণে স্টার্টআপ খাতের জন্য বড় ধরনের কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং অফিস বা স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন ২০৩৫ পর্যন্ত নির্ধারণের…

Read More

ব্যক্তিগত ব্যবহারের একাধিক মোটরযান থাকলে মালিককে পরিবেশগত সারচার্জ বা পরিবেশ কর দিতে হবে বলে প্রস্তাব করেছে সরকার। নতুন এ সারচার্জ আদায়ের দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির ফিটনেস, নিবন্ধন বা পুনর্নিবন্ধন ফি পরিশোধের সময়ই এই কর পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ী, ব্যক্তিগত মোটরযান বলতে মূলত প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসকে বোঝানো হয়েছে। পরিবেশ করের পরিমাণ নির্ধারণ হবে একই মালিকের গাড়ির সংখ্যা এবং গাড়ির ইঞ্জিন সক্ষমতা (সিসি) বা মোটরশক্তির (কিলোওয়াট) ভিত্তিতে। সিসিভেদে পরিবেশ কর ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির…

Read More

প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ এর অর্থবিল এবং নির্দিষ্টকরণ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে তিনি বিলে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানসহ অন্যান্যরা। এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। পরে মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি সংসদ ভবনের ষষ্ঠ তলার নির্ধারিত গ্যালারি থেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা…

Read More

দেশে কনজিউমার ইলেকট্রনিকস শিল্পের বিকাশ, সাধারণ ভোক্তাদের জন্য পণ্যকে সাশ্রয়ী রাখা ও রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় উৎপাদনকারীদের জন্য বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি ক্যামেরার মতো আমদানি নির্ভর প্রযুক্তিপণ্য স্থানীয়ভাবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানিতে বর্তমানে যে শুল্ক ও কর রেয়াত সুবিধা রয়েছে, তা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখা হবে। এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক…

Read More

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। আইসিটি বিভাগের সচিব বলেন, জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে গেছে…

Read More

বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট কম্পিউটেক্স ২০২৬-এ তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে এআই, গেমিং ও ডিজাইন খাতে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। ‘এন্টার ইনফিনিটি’ থিমে উপস্থাপিত এই প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের প্রযুক্তি, উন্নত ডিজাইন ও এআই-নির্ভর সমাধান তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম ও শিল্প সংস্থার কাছ থেকে ‘বেস্ট অব কম্পিউটেক্স’সহ একাধিক স্বীকৃতি পায়। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এক্স ৮৭০ ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড, যা উন্নত থার্মাল প্রযুক্তি, মহাকাশ-অনুপ্রাণিত ডিজাইন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার সিস্টেমের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করে। এতে এআই-ভিত্তিক কুলিং স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, যা তাপ নিয়ন্ত্রণে কার্যকারিতা বাড়ায় বলে জানানো হয়। এছাড়া গিগাবাইটের এআই টপ সলিউশন,…

Read More

দেশে পরিবেশবান্ধব যানবাহন শিল্পের বিকাশে স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে নতুন কর সুবিধার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন। প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে পাঁচ শতাংশ ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারিরও প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে দেশীয় শিল্পকে উৎসাহিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এতে বিনিয়োগ বাড়বে এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে…

Read More

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্য আমদানিতে ব্যাপক কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার এবং কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, এসএসডি (SSD) আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে অন্যান্য রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা…

Read More

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। এ সময় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটও উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী বলেন, ‘মেধাভিত্তিক বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। তিনি জানান, দীর্ঘ সময় একই বেতন কাঠামো বহাল থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন কাঠামো…

Read More

দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে রাজধানীর যানজট নিরসন, আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর চার লেনে উন্নীতকরণ এবং একটি সমন্বিত মাল্টিমোডাল যোগাযোগ কাঠামো গড়ে তোলার কাজ চলছে। তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা জোরদারে ৯৪টি…

Read More