Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ইসলামী ব্যাংক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে সাধারণ আলোচনার ওপর দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কীভাবে তারা শেয়ারহোল্ডার হয়েছেন সেটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজড, সারা দুনিয়া জানে। এই ব্যাংক থেকে এস আলম তার নিজের নামেই ৮২ হাজার কোটি টাকা নিয়েছেন। আর…

Read More

যথাযোগ্য মর্যাদায় বুধবার (১০ জুন) বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এবার ঈদের ছুটি থাকায় দেশে আজ এই দিবস পালিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। সাকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী মঙ্গলবার (৯ জুন) তার বাণীতে বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,…

Read More

নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে “নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম”-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি…

Read More

অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।’ শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে এহছানুক হক মিলন বলেন, ‘আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার…

Read More

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সব ধূম্রজাল ও সংশয় কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং স্বত্বাধিকারী অন্যান্য মাধ্যমে দেশের ফুটবলপ্রেমী মানুষ এবারের বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে দর্শকদের সুবিধার্থে ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯জুন) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।…

Read More

রাশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া সফরের সময় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। সেখানে আগামী বছরের মধ্যে কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে রুশ পক্ষ এ বিষয়ে দ্রুত কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় দেশই শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা…

Read More

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী কিশোরী রিয়া খাতুনকে (১৫) ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়ি-ঘরে উত্তেজিত জনতার দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (২৫), পার্শ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২২) ও একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা…

Read More

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হলে বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ কারণে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে কার কারণে…

Read More

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে ৪৭ কোটি ২৫ লাখ টাকায়। তবে এই অর্থ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর ফিফা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন…

Read More

ইউরোপে বৈধভাবে চাকরি ও অভিবাসনের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ভুক্তভোগীদের সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে একপর্যায়ে শ্রীলঙ্কায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়। গ্রেপ্তার হলেন-শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) ও জাহাঙ্গীর আলম (২৪)। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ভুক্তভোগী রমজান হোসেন খাঁন ও তার শ্যালক ইউরোপে কর্মসংস্থানের আশায় ‘জাহরা সাদী টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং/জেএস…

Read More