Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। গুরুতর আহত হয়েছে একই পরিবারের শিশু পিয়াস বড়ুয়া (৫)। প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত…

Read More

ফিফা বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করাকে দলের জন্য ইতিবাচক ফল হিসেবে দেখছেন তিনি। রোববার (১৪ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাকিমি বলেন, ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা মোটেও সহজ ছিল না। মরক্কো অধিনায়ক বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ ছিল না। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি যারা অত্যন্ত শক্তিশালী এবং এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ম্যাচটি ড্র হয়েছে, তবে দলের এমন পারফরম্যান্সে আমরা ভীষণ খুশি।’ ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবারও আত্মবিশ্বাসী শুরু করেছে। ব্রাজিলের…

Read More

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি শান্তি চুক্তি ‘সম্ভবত’ চূড়ান্ত হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শনিবার (১৩ জুন) দেওয়া এক পোস্টে শাহবাহ শরিফ বলেন, ‘আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এর পরপরই চুক্তিটির ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, যার পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’ এর আগে শুক্রবার আব্বাস আরাঘচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ‘ইসলামাবাদ চুক্তি’ চূড়ান্ত হওয়ার বিষয়টি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি…

Read More

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন বাজারে এনেছে ‘জেনন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন জেনন এক্স২২ ৫জি। আধুনিক ফিচার, উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি স্মার্টফোনটি মধ্যম বাজেটের গ্রাহকদের কথা বিবেচনা করে বাজারে আনা হয়েছে। ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন-এই দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম এবং বিভিন্ন মোবাইল ফোন বিক্রয়কেন্দ্রে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এটি কেনা যাবে। নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দ্রুত…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন। আজ শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪৮ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৫ হাজার ৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। ম্যাংগোটিভি / আরএইচ

Read More

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা তিনি। পরে জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২৫ বছর পূর্বে মরহুমা খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তারই দল বিএনপি সরকার ফের এই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এর মাধ্যমে একটি কথা বারবার প্রমাণিত হয় যে, বিএনপির যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন জনগণের জন্য কাজ করে দেশের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে না তখনও দেশের স্বার্থে মানুষের…

Read More

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হবে। আগামীকাল রোববার (১৪ জুন) এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো- মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়…

Read More

রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের (৩৫) মৃত্যুর ঘটনায় তার স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসি সাদ্দাম হোসাইন বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি দুর্ঘটনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম নয়। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জনগণের উন্নয়নের জন্য বাজেটে কতটুকু অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তাও স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না।’…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিদক্ষ তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোগ্রামিং এবং উদ্ভাবনী প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা সেই লক্ষ্য অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম। শনিবার (১৩ জুন) আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উদ্ভাবনী প্রযুক্তি একটি দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশের তরুণ শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতার মাধ্যমে…

Read More