Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, ব্যাংকটির চেয়ারম্যান ও সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। তবে আপাতত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ…

Read More

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন মাসে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ছয়শ ছাড়িয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে…

Read More

মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ গাইডলাইন (ভিএজি) বাস্তবায়ন’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটি প্রাণিসম্পদ অধিদপ্তর এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ড (এএমআরএমপিটি) প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে প্রাণিসম্পদ খাতেও এর অপব্যবহার দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে। তিনি আরও বলেন, প্রান্তিক খামারিরা অনেক সময় দ্রুত রোগ নিরাময়ের আশায় অ্যান্টিবায়োটিক ব্যবহার…

Read More

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) তার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করে। তিনি জানান, গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানেই রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের…

Read More

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ঘড়ি নির্মাতা রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকা। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এর ধারণকালে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর)। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার হাতে ঘড়িটি পরিয়ে দেন। এ সময় উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এমন চমকপ্রদ উপহার পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন, “এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার…

Read More

দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়,…

Read More

দুর্নীতি রোধে প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রোববার (১৪জুন) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা সরকারের। এভাবে দুর্নীতি বন্ধ করতে চাই। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত কমিটির কাছে শিক্ষকরা আবেদন জমা দেবেন। তারা প্রতিমাসে একবার সভা করে বদলি অনুমোদন দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন।’ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বদলি ঘিরে বিগত সময়ে দুর্নীতির জায়গা তৈরি হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর নতুন পলিসি গ্রহণ করা হয়েছে। সব জায়গা থেকে আমরা দুর্নীতি বন্ধ করতে…

Read More

ফিফা বিশ্বকাপে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে অজিরা। এই জয়ে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রের সমান পয়েন্ট অর্জন করেছে তারা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতে তুরস্ক কিছুটা আধিপত্য বিস্তার করলেও পুরো ম্যাচজুড়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে স্বল্প সময়ের চাপ ছাড়া উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে পরিকল্পিত ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। দলের কোচ টনি পপোভিচ অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথিউ রায়ান এবং মিডফিল্ডার জ্যাকসন আরভাইনকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়েছে। রক্ষণে দৃঢ়তা এবং দ্রুত…

Read More

আমানতকারীদের অর্থ উত্তোলনের চাপ ও ক্রমবর্ধমান তারল্য সংকটের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ ছাড় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাবে ঈদ-পরবর্তী সময়ে ব্যাংকটি তারল্য সংকট তীব্র হয়েছে। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এর জেরে অনেক আমানতকারী ব্যাংক থেকে তাদের সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করেন। হঠাৎ করে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ফলে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি…

Read More

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোরে দর্শনা থানার জয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৭ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় অংশে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয় জয়নগর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবি ও…

Read More