Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

অবশেষে ২৮ বছরের অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোর মনতেরেতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় দক্ষিণ আফ্রিকা এবং তারই ফল আসে ৬৩তম মিনিটে। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে জড়ান থাপেলো মাসেকো। তার করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, কত বড় এক অর্জন তুলে নিয়েছে দলটি। এই জয়ে ‘এ’…

Read More

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি তিনি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্প ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়।’ এদিকে এখনও…

Read More

দেশে চলমান তারল্যসংকট কাটাতে তীব্র সংকটে পড়া ৫টি বেসরকারি ব্যাংকের সব দায় ও সম্পদ একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পূর্ণাঙ্গভাবে সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত করার পাশাপাশি শুরু হয়েছে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কাজ। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা এবং মো. মোস্তাফিজুর রহমান বাবুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, তীব্র আর্থিক সংকটে থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় আনা…

Read More

বিশ্বকাপে নিজেদের আধিপত্যের আরেকটি প্রমাণ রাখল ব্রাজিল। টানা ১৪তমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে ১৯৭০ সালের পর টানা ১৭তম বিশ্বকাপে শেষ ষোলো বা নকআউট পর্বে ওঠার কীর্তিও গড়েছে সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কার্লো অ্যানচেলত্তির দল। তাতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ৩২-এর টিকিট কেটে নেয় তারা। বিশ্বকাপে ব্রাজিলের এই ধারাবাহিকতা আন্তর্জাতিক ফুটবলে এক অনন্য নজির। দীর্ঘ ৪৮ বছর আগে, ১৯৭৮ সালের বিশ্বকাপে সর্বশেষবার গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। সেবার অস্ট্রিয়ার পেছনে থেকে রানার্সআপ হিসেবে পরের…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং (Liu Haixing) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি…

Read More

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির কারাবোবো অঙ্গরাজ্য ও রাজধানী কারাকাসের আশপাশে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে দ্বিতীয় ভূমিকম্পটিকে ঘিরে বড়…

Read More

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। আনুষ্ঠানিক অভ্যর্থনার পাশাপাশি চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় চীনের রাষ্ট্রীয় অতিথি…

Read More

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে দেশে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা এখন ৬৮৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে হামের উপসর্গ…

Read More

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর-গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। মন্ত্রী বলেন, দেশে চারটি মোবাইল অপারেটরের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে। এর মধ্যে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং…

Read More

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নকআউট নিশ্চিতের লড়াই এখন শেষ ম্যাচের অপেক্ষায়। এক ম্যাচ হাতে রেখেই হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড-এই তিন দলের সামনে এখনও শেষ বত্রিশে ওঠার সুযোগ খোলা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪জুন) ভোরে গ্রুপের শেষ রাউন্ডের দুই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি। এই দুই ম্যাচের ফলেই ঠিক হবে ‘সি’ গ্রুপ থেকে কোন দুই দল সরাসরি নকআউটে যাবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমীকরণ তুলনামূলক সহজ। স্কটল্যান্ডের বিপক্ষে জিততে পারলে তো বটেই, ড্র করলেও শেষ বত্রিশ নিশ্চিত হবে সেলেসাওদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ই সবচেয়ে নিরাপদ পথ। যদিও মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জেতে, সেক্ষেত্রে…

Read More