Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামীকাল রোববার। রায়ের এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ‘পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় ঘোষণা হবে ২৮ জুন। পাঁচজনের বিরুদ্ধে এ রায় দেবেন ট্রাইব্যুনাল-১। রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ১৩ জন।’ এ মামলায় অভিযুক্ত মোট পাঁচ আসামির মধ্যে শুধুমাত্র রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বৈশ্বিক বাজারে সার ও জ্বালানির মূল্য অস্থিরতা মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ১১০ কোটি (১.১ বিলিয়ন) ডলারের জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দুটি পৃথক প্রকল্পের আওতায় এ অর্থায়ন অনুমোদন করা হয়। বিশ্বব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দামের অস্বাভাবিক ওঠানামার প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, কৃষি উৎপাদন সচল রাখা এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা রক্ষাই এ সহায়তার মূল লক্ষ্য। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশের অর্থনীতি চাপে…

Read More

শেষ মুহূর্তে করা জয়সূচক গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইরান। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা বেঁচে থাকলেও এখন সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাদের। অন্যদিকে, আগেই শেষ বত্রিশ নিশ্চিত করা মিসর গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মিসর পঞ্চম মিনিটে এগিয়ে যায়। মোহাম্মদ সালাহর তৈরি করা সুযোগ থেকে মাহমুদ সাবের গোল করে দলকে লিড এনে দেন। তবে ১৪তম মিনিটে কঠিন কোণ থেকে রামিন রেজাইয়ানের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইরান। এরপর মাঝমাঠের লড়াইয়ে ম্যাচের গতি কিছুটা কমে এলেও শেষ দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।…

Read More

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অনৈতিক সুবিধা বা অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটক যদি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানকার করদাতাদের অর্থে পরিচালিত কোনো জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন কিংবা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এই ধরনের অনিয়মে জড়ালে তাদের বর্তমান ভিসা সরাসরি বাতিল…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। তিনি বলেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। এটি দেশের মানুষের অর্জন। আজ শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদ নেতা এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ…

Read More

বিশ্বকাপে অভিষেক আসরেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্রটি। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার হিউস্টনে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ ব্যবধানে উরুগুয়েকে হারানোয় গ্রুপ রানার্সআপ হিসেবে পরের পর্বে ওঠে তারা। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে তিনটি গ্রুপ ম্যাচেই অপরাজিত ছিল। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি আগামী ৩ জুলাই মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে স্পেন সাত পয়েন্ট…

Read More

মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে যান তিনি। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সুরা ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এর আগে মালয়েশিয়া ও চীনে কয়েক দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ…

Read More

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শনিবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘এফ’ গ্রুপের ম্যাচে মেসি বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন এবং পরে মাঠে নামানো হবে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি শুরুতে বেঞ্চে থাকবে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি। পরে সে মাঠে নামবে।’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করলেও জর্ডানের বিপক্ষে দুর্বল দল খেলানো হচ্ছে—এমন ধারণা উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা…

Read More

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার সকালের অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম আহমদ প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ…

Read More

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় নিজ বাসায় কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে ঘটনাটি ঘটে ভিয়া মন্টিগ্লিও এলাকায় একটি বাসার ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও ৫ বয়সী মেয়ে। এ ঘটনায় তার ২০ বয়সী ছেলেও আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল উদ্দিন বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান,…

Read More