Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন। ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় প্রধানমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়। গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব…

Read More

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী কিম কিউন-হিকে দুর্নীতি ও সরকারি পদে নিয়োগে অনিয়মের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (২৬ জুন) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করেন। রায়টি দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। আদালত বলেন, কিম কিউন-হি অনৈতিক উপায়ে উচ্চমূল্যের বিলাসবহুল সামগ্রী গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের নাগালের বাইরে এবং সরকারি পদে নিয়োগসহ বিভিন্ন সুবিধা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট। মামলার তদন্তকারী বিশেষ কৌঁসুলি মিন জুং-কির নেতৃত্বাধীন দল কিমের বিরুদ্ধে উচ্চমূল্যের গয়না ও বিলাসবহুল উপহারের বিনিময়ে সরকারি পদে নিয়োগ দেওয়ার অভিযোগে সাড়ে সাত বছরের কারাদণ্ড চেয়েছিল। তবে আদালত তাকে সাত…

Read More

কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন তিনি। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমরা সবাই তাদের (মাদক কারবারিদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে। না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছাইড়া দেই। মাদক কারবারি থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না;…

Read More

দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতিতে ময়মনসিংহ বিভাগ এবং ঘুষের দিক থেকে খুলনা বিভাগ শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে দুর্নীতির শিকার ৮১.৬ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৬ শতাংশ মানুষ। বিভাগভেদে ময়মনসিংহে দুর্নীতির শিকারে ৮৮.৯ শতাংশ ও ঘুষের শিকার ৬৬ পয়েন্ট ৬ শতাংশ সেবাগ্রহীতা। অন্যদিকে, খুলনা বিভাগে ঘুষের শিকার ৭৩.৬ শতাংশ এবং দুর্নীতির শিকার ৮৮ শতাংশ। এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।…

Read More

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা এবং এর প্রায়োগিক পরিচালনা বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর কর্পোরেট কার্যালয় পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই কার্যালয়ে এ কর্পোরেট ভিজিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই এ ধরনের আয়োজন নিয়মিত করে আসছে। অনুষ্ঠানে সিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম ও হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স একেএম শাহরোজ আলম এবং হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ বারাকাত শফি। অধিবেশন পরিচালনা করেন…

Read More

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গ্রামের যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে দায়িত্বে ফাঁকি দিয়ে ঢাকা বা অন্যান্য শহরে অবস্থান করছেন, তাদের আবারও গ্রামে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষামন্ত্রী বলেন, গ্রামের যেসব শিক্ষক ২০ বছর ধরে ফাঁকি দিয়ে শহরে এসে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিজ নিজ কর্মস্থলে ফেরত পাঠানো…

Read More

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনকালে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায়…

Read More

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ অভিযানে লাইসেন্সবিহীনভাবে ব্যবহৃত ওয়াকি-টকি জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিটিআরসি জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সংস্থাটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া এ ধরনের যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন…

Read More